ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে কয়েক কোটি টাকা মূল্যের ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-১৫।

​শনিবার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

​র‌্যাব জানায়, সাবরাং ইউনিয়নের মাঝের ডেইল এলাকায় খামিন মাঝির বসতবাড়ির পাশে কতিপয় মাদক ব্যবসায়ী কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে সুকৌশলে অন্ধকারে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা।

​পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো “GUANYINWANG” লেখা তিনটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো থেকে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বলে র‌্যাব জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে র‌্যাবের অভিযান : ৩ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

আপডেট সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬