ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬ রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র কক্সবাজার থেকে বিশ্বমঞ্চে উপকূলের কণ্ঠস্বর জিমরান শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেকে সেলিনার ভাই দাবি করলেন আবু সৈয়দ, ডিএনএ টেস্টের জন্যে নমুনা সংগ্রহ লোহাগাড়ায় হানিফ বাসের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী বৃদ্ধের কক্সবাজারের রেজাউল হাসান ফারহাদের সঙ্গে মালয়েশিয়ার ডা. আনিসাহ বিনতী হাসানের বিবাহ সম্পন্ন আর্জেন্টিনার মাটিতে আবারও খেলবেন মেসি

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার

টেকনাফে অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে ৫ ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যম কচ্ছপিয়ার স্থানীয় নুরুল কবিরের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫ জন ভিকটিমকে উদ্ধার করার পাশাপাশি ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে র‌্যাব জানায়, অজ্ঞাতনামা আসামীরা তাদেরকে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করেছিল। উদ্ধার হওয়া ভিকটিম এবং জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন

টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রাক্কালে ৫ ভিকটিম উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬