ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক যুবক রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, ছুটিতে বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার বাংলাদেশ দ্রুতই সবুজ-টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী শিশুর আচরণ দেখে বুঝে নিন শরীরে পুষ্টির অভাব আছে কি না কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলি, গুলিবিদ্ধ ১, বিদেশি পিস্তল সহ আটক ১ বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন ৪১ জন পেলেন ৪ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক “সন্ত্রাস-চাঁদাবাজিতে উদ্বেগজনক সময় পার করছে দেশবাসী” রামুতে পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবাসহ আটক ৩ রোহিঙ্গা সংকট জটিল ও স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় পানিতে পড়ে নিখোঁজ শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধার টেকনাফের হোয়াইক্যংয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত কারাগারে

স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক যুবক

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রাসেল মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।অভিযুক্ত রাসেল আরও একটি মামলার অভিযুক্ত আসামি।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ার শফিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেনরাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন রাসেল মাহমুদ। পরবর্তীতে পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা টের পেয়ে আগেই শনিবার বিকালে রাসেল মাহমুদ তার ফেসবুক পোস্টটি মুছে ফেলেন এবং একটি ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন।

ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের কাছে দুঃখ প্রকাশ করে জানান, সমালোচনা করতে গিয়ে তিনি অতিরঞ্জিত ভাষা ব্যবহার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকবেন।

এছাড়া ক্ষমা চেয়ে দেয়া ওই পোস্টে রাসেল নিজেকে বিএনপি পরিবারের সদস্য ও ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। ভিডিও বক্তব্যেও তিনি অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করেন।

এ ব্যাপারে বাঙ্গালহালিয়া ছাত্রদলের সভাপতি জুনায়েদ বলেন, ‘রাসেল মাহমুদ ২০১৮-১৯ সালে বাঙ্গালহালিয়া কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন। এছাড়া তার বাবা রাজস্থলী উপজেলা কৃষকদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।’

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম সাকের বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আমরা অভিযুক্ত আসামিকে গতকাল সন্ধ্যায় গ্রেপ্তার করে রাঙ্গামাটিতে পাঠিয়ে দিয়েছি। আসামি বোধহয় আরেকটি মামলার সন্দিগ্ধ আসামি। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘গ্রেপ্তার আসামি রাঙ্গামাটি সদরের আরেকটি মামলার আসামি। তাই তাকে সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।’

সূত্র: স্টার নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন নিহত

স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, আটক যুবক

আপডেট সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬