ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর অতিরিক্ত প্রোটিন কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা

উখিয়ায় পারিবারিক কলহের জেরে পারভিন আক্তার (৪৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৩ মে) সকাল ৬টার দিকে উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল কাঠালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত পারভিন আক্তার মৃত আব্দুল গফুরের স্ত্রী।

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে পারভিন আক্তারের সঙ্গে তার সতীন নুর বাহারের (৪৫) পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। ঘটনার আগের রাতেও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে অভিমান করে ঘুমের ওষুধ সেবন করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে পারিবারিকভাবে বিষয়টি মীমাংসাও করা হয়। তবে শুক্রবার ভোরে পরিবারের সবার অগোচরে নিজ বসতঘরের উঠানে থাকা একটি আম গাছের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন পারভিন আক্তার।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মরিচ্যা বাজারস্থ আল-বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে উখিয়া থানার এসআই সুস্ময় দাস গুপ্ত হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান নিশ্চিত করেছেন, ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

উখিয়ায় সতীনের সঙ্গে বিরোধের জেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : ০৭:১৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬