ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন মোজাফফর অতিরিক্ত প্রোটিন কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা

কক্সবাজারে বিজিবির প্রশিক্ষিত কুকুরের নৈপুণ্যে সিএনজিচালিত অটোরিকশার টায়ারের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা। একই সঙ্গে পৃথক আরেক অভিযানে ৩৪ লিটার বাংলা মদও জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২২ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্ট ও রেজুপাড়া বিওপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে,  শুক্রবার ভোররাতে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি চালায়। এ সময় বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘ডগ জন’ এর আচরণে সন্দেহ সৃষ্টি হলে গাড়িটি আরও গভীরভাবে তল্লাশি করা হয়। পরে সিএনজির টায়ারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক শাহ আলম (৪৮) কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার নয়া পাড়া এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিএনজিটি জব্দ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রেজুপাড়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪১ সংলগ্ন ফাত্রাঝিরি বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৩৪ লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানিয়েছেন, আটক আসামিকে উদ্ধারকৃত মাদক ও আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দুই ঘটনায় প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।

তার ভাষ্য, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব

কুকুরের নৈপুণ্যে টায়ারের ভেতর মিলল ইয়াবা

আপডেট সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬