ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন আমি কর্মকর্তা নই,আমি কর্মকুত্তা: চিরিঙ্গার তহশীলদার খালেদা বেগম কক্সবাজারসহ সারাদেশে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকারের সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী সৌদিতে পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, ১৮ জনের মৃত্যু সোনারহাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার আসামী বিএনপির ১০ নেতা-কর্মী/ ৪৮ ঘণ্টা পর উখিয়ার সেই মা হ’ত্যায় মামলা রামুর ফতেখাঁরকুলে সরকারি খাস জমি দ’খ’ল করে প্লট বিক্রি রামুতে বনবিভাগের অভিযানে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি নেতা আবুল বশর বাবু পর্নোগ্রাফি মামলা তুলে নিতে হুমকি, আতঙ্কে পেকুয়ার তরুণী লামায় এমপি সাঁচিং প্রু জেরি, আইনশৃঙ্খলা ও বিএনপি সভায় অংশগ্রহণ পুলিশের মানবিকতায় বাঁচল প্রসূতি মা ও নবজাতকের প্রাণ ৪ লাখ টাকা মুক্তিপণে ফিরলেন আ’লীগ নেতা চকরিয়ায় পরোয়ানাভুক্ত একাধিক মামলার আসামী গ্রেপ্তার ক্যাম্পে নিয়ন্ত্রণ হারানো পিকআপের চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যু, আহত ৭

সৌদিতে পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, ১৮ জনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৬৫ হাজার ৫৯২ বাংলাদেশি হজযাত্রী। এদিকে, আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ নিয়ে চলতি মৌসুমে মোট ১৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী হলেন ফেনীর সোনাগাজীর বাসিন্দা সাজেদা বেগম (৫৬)। তিনি বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। রোববার মক্কায় তার মৃত্যু হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ১৮ মে (সৌদি সময় রাত ২৩:৫৯) পর্যন্ত সর্বমোট ৬৫ হাজার ৫৯২ হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ যাত্রী পরিবহণ করেছে।

সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৩৭০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৮ হাজার ২১০টি সেবা দিয়েছে।

বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের মধ্যে মৃত্যু হওয়া ১৩ পুরুষ ও ৫ নারী। তাদের মধ্যে ১৩ জন মারা গেছেন মক্কায় এবং মদিনায় ৫ জন মারা গেছেন।

সবশেষ ১৭ মে মারা গেছেন ফেনীর সোনাগাজী উপজেলার সাজেদা বেগম (৫৬) নামে এক নারী।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২১ মে। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে ৩০ জুন।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে ‘ভূমিসেবা মেলা’ উদ্বোধন

সৌদিতে পৌঁছেছেন ৬৫,৫৯২ হজযাত্রী, ১৮ জনের মৃত্যু

আপডেট সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬