ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ উখিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার টেকনাফ সীমান্তে মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

উখিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

কক্সবাজারের উখিয়ায় এক মাদ্রাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত গোলাপ শা আক্তার (১৭) উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ছৈয়দ মিস্ত্রির মেয়ে। তিনি রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকতে গেলে কোনো সাড়া পাননি। পরে ঘরের দরজা খুলে গোলাপ শা আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় তাকে নিচে নামানো হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের দাবি এটি আত্মহত্যা।

তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়। জানা গেছে, গোলাপ শা আক্তার তার বাবার দ্বিতীয় স্ত্রীর মেয়ে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক

উখিয়ায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

আপডেট সময় : ০১:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬