ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পরিবারের দাবি আত্মহত্যা বাঁকখালী নদীর পানি পৌঁছাচ্ছে ঘরে ঘরে সড়ক দুর্ঘটনার আড়ালে নৃশংসতা: চকরিয়ায় ছয় ভাই হত্যার রহস্য উদঘাটন আমাদের অর্থনীতিকে আরও বিনিয়োগবান্ধব করে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী লাবনী পয়েন্টে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বাবরি মসজিদ বানাতে যাওয়া সেই হুমায়ুন কবির জিতলেন দুই আসনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে এআরও নেতা হালিম নিহত উখিয়ায় টমটম থেকে ৪০ হাজার ইয়াবা ছিনতাই, গা-ঢাকা দুই কারবারির রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ কক্সবাজার সদর থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্তসহ ১২ পলাতক আসামি গ্রেফতার টিটিপি সংশ্লিষ্টতার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার: পুলিশ গাছখেকোদের বাঁচাতে মরিয়া বিট কর্মকর্তা মান্নান ভোলায় খুন করে চকরিয়ায় আত্মগোপন, আসামী বাঘা গ্রেপ্তার হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে

পাচারকারীর ব্যাগে ৫০ হাজার ইয়াবা

উখিয়ায় র‌্যাব-১৫ এর একটি অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি পরিত্যক্ত সিএনজি অটোরিকশা।

সোমবার (৪ মে) দুপুরে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এসব তথ্য জানান।

র‌্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। এরই ধারাবাহিকতায় বরিবার (৩ মে) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা এলাকায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি চৌকস দল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি একটি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ওই এলাকায় অবস্থান করছে এবং তা বিক্রির প্রস্তুতি নিচ্ছে। তথ্যের সত্যতা যাচাই শেষে ভোর রাত সাড়ে ৩টার দিকে মো. কায়সারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবহৃত সিএনজি এবং একটি সাদা রঙের বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটির ভেতর থেকে নীল রঙের মোট ২৫০টি এয়ারটাইট পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের চালানটি একটি বড় ধরনের মাদক পাচার চক্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। পলাতক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি নিশ্চিত করেন, জব্দকৃত সিএনজি অটোরিকশাসহ ইয়াবা গুলো প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর এ কর্মকর্তা আরও জানান, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। উখিয়াসহ কক্সবাজারের সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার রোধে আরও কঠোর নজরদারি চালানো হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পরিবারের দাবি আত্মহত্যা

পাচারকারীর ব্যাগে ৫০ হাজার ইয়াবা

আপডেট সময় : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬