ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

এআরএ-আরএসও সংঘর্ষ, সীমান্তে আতঙ্ক

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের উত্তরে চাকমাকাটা এলাকায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন ARA ও RSO সদস্যদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সীমান্তঘেঁষা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১ মে) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিট থেকে ৫টা ৪০ মিনিট পর্যন্ত এই সংঘর্ষ চলে বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯-২০ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে প্রায় ২ কিলোমিটার পূর্বে মিয়ানমারের অভ্যন্তরে এই গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আনুমানিক ২০০ থেকে ২৫০ রাউন্ড গুলি ছোড়ে।

তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষ শেষে থেমে থেমে শুক্রবার বিকেল পর্যন্ত গুলির শব্দ শোনা যাচ্ছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে।

এদিকে সীমান্তবর্তী পালংখালীসহ আশপাশের এলাকায় বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

এআরএ-আরএসও সংঘর্ষ, সীমান্তে আতঙ্ক

আপডেট সময় : ০৭:৫১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬