ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার

উখিয়া থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিককে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

সোমবার দুপুরে টেকনাফের হ্নীলা সংলগ্ন নয়াপাড়া মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই এজাহারনামীয় আসামিরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল মামলার অন্যতম মূল হোতা আবু সিদ্দিক কে টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দুপুর ১টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনা গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আবু সিদ্দিক নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের কাদির হোসেনের ছেলে।

​র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

উখিয়ায় চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি আবু সিদ্দিক টেকনাফে গ্রেফতার

আপডেট সময় : ০৮:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬