ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫

উখিয়ায় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় অভিযান চালিয়ে তিন ভুক্তভোগীকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। এ সময় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে র‍্যাব-১৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাব জানায়, গত ৩০ মার্চ উখিয়া থানার একটি চাঞ্চল্যকর অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগের ভিত্তিতে তারা জানতে পারে অপহৃত ব্যক্তিদের টেকনাফের হ্নীলা ইউনিয়ন এলাকায় আটক রেখে নির্যাতন করা হচ্ছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানে অপহৃত আনোয়ার ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই অপহরণকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে র‍্যাবের চিরুনি অভিযানের অংশ হিসেবে ৩১ মার্চ ভোর ৪টার দিকে টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে আরও দুই ভুক্তভোগী আরিফুর রহমান (২৪) ও মারুফুল ইসলামকে (১৭) উদ্ধার করা হয়। একই সঙ্গে আরও তিন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, পৃথক এসব অভিযানে মোট তিনজন ভিকটিমকে উদ্ধার এবং পাঁচজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রফিক (১৯), সিরাজুল ইসলাম (২০), রবি আলম (২২), আরাফা বেগম (৩৬) ও নূর বেগম (২৮)। তাঁদের অধিকাংশই নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় উখিয়া থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, অপহরণচক্রের মূল হোতাসহ জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫

আপডেট সময় : ১০:৪১:১৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬