ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার ২-১ গোলে জিতেও অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসিকে দ্বিতীয়ার্ধে খেলিয়েও গোলের সংখ্যা সেদিন বাড়াতে পারেনি বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, বৈশ্বিক আসরের আগে শেষ ম্যাচ বলেই স্কোয়াডের সবাইকে কিছুটা হলেও পরখ করে নিতে চান স্কালোনি।

একই দিন মাঠে নামছে ব্রাজিলও। ফ্রান্সের কাছে ২-১ গোলে হারের পর সেলেসাওদের প্রতিপক্ষ এবার ক্রোয়েশিয়া। ব্রাজিল অবশ্য বিশ্বকাপ শুরুর আগে ৭ জুন মিসরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। তবে দল চূড়ান্ত করার আগে ক্রোয়েশিয়া ম্যাচই যাচাই-বাছাইয়ের শেষ সুযোগ।
ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে।

ঘরের মাঠে ৮৮ ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে আরেকটি সহজ জয়ের আশা করছে আর্জেন্টিনা। এদিনও মেসি শুরু থেকে খেলবেন কি না, তা অনিশ্চিত। আগের ম্যাচে যারা গেম টাইম পাননি, তাদের এই ম্যাচে সুযোগ দিতে চান স্কালোনি।

সে ক্ষেত্রে গোলপোস্টে দেখা যেতে পারে জেরোনিমো রুল্লিকে। বিশ্রামে থাকতে পারেন নিয়মিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দির সঙ্গে থাকছেন তাগলিয়াফিকো, অগাস্টিন গিয়াই ও লুকাস মার্তিনেস। বদলি হিসেবে নামতে পারেন তরুণ ভ্যালেন্টিন বার্কো। মধ্যমাঠের দায়িত্বে থাকবেন লেয়ান্দ্রো পারেদেস, গুলিয়ানো সিমিওনে, এজেকুয়েল পালাসিও, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।

মেসি শুরু থেকে না খেললে আক্রমণভাগে হুলিয়ান আলভারেসের সঙ্গে দেখা যেতে পারে ফ্লাকো লোপেজকে।

আগের ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে ব্রাজিলও। কার্লো আনচেলোত্তির অধীনে এখনো সেরা ছন্দ খুঁজে পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। চোটের কারণে ছিটকে গেছেন ফরোয়ার্ড রাফিনিয়া। জাতীয় দলের জার্সিতে এখনো ধারাবাহিকতা খুঁজে পাননি ভিনিসিয়ুস জুনিয়র। আনচেলোত্তির কপালে তাই চিন্তার ভাঁজ। তবে ক্রোয়েশিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় সেলেসাওরা। সে ক্ষেত্রে জ্বলে উঠতে হবে ভিনি-কাসেমিরোদের।

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা

আপডেট সময় : ০১:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬