ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ ইস্টে অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এসব তথ্য জানান।

র‍্যাব সূত্রে জানা গেছে, রোববার (২৯ মার্চ) ভোর আনুমানিক ৩টার দিকে র‍্যাব-১৫ এর সিপিসি-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-৮ ইস্টের বি/৬৬ ব্লকে এ অভিযান পরিচালনা করে। অভিযানে রোহিঙ্গাদের সশস্ত্র দল ‘এআরএ’ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত মোহাম্মদ জুবায়েরের শেল্টারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। শেল্টার থেকে একটি পিস্তল, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পাইপগান, ২ রাউন্ড পাইপগানের গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ৫ থেকে ৭ জোড়া এআরএ গ্রুপের সামরিক ইউনিফর্ম, কয়েকটি হেলমেট ও হ্যান্ড গ্লাভস জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সহকারী পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও এআরএ গ্রুপের ব্যবহৃত সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৬:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬