ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

উখিয়ায় বন্দুকসহ কিশোর আটক

উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ এক কিশোরকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের নতুন মুছারখোলা স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কিশোর মো. নাসির (১৭) উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুছারখোলা এলাকার বাসিন্দা। তিনি মো. আলীর ছেলে। পুলিশি নথিতে তাকে ‘আইনের সহিত সংঘাতে জড়িত শিশু’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উখিয়া থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নতুন মুছারখোলা স্টেশন এলাকায় সন্দেহভাজন হিসেবে নাসিরকে তল্লাশি করা হলে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, “যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক, তাই তাকে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হিসেবে গণ্য করে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

উখিয়ায় বন্দুকসহ কিশোর আটক

আপডেট সময় : ০৪:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬