ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি টেকনাফে স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার, র‌্যাবের ২টি মোটরসাইকেলে আগুন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার লবণ চাষীদের গলা কাটছে ইজারাদার রামুতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই: প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কউকে ভাঙ্গল ‘রিশাদ’ সিন্ডিকেট, ঘুষ ছাড়া মিলত না ভবন তৈরির অনুমতি লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত আলোচিত ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মার্চ দুপুর সাড়ে ৩টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টের ব্লক-বি/৩২ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা বীর হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বীর হোসেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত ফকির আহম্মদের ছেলে। তার এফসিএন নম্বর ১২৩৪৭৬।

র‍্যাব জানায়, বীর হোসেনের বিরুদ্ধে উখিয়া থানায় ২০২৩ সালে দায়ের করা দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলার একটিতে তিনি আলোচিত পাঁচজনকে হত্যার ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা আ.ফ.ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্যাগ :

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে কালিমার ক্যালিগ্রাফি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৫ জন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আরসা সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ১০:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬