ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকাতি প্রস্তুতি মামলার আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সংসদ নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ শনাক্তে কক্সবাজারে যাচ্ছে ইসি মহেশখালীতে ড্রেন নির্মাণকাজে ডাম্পারের ধাক্কা, শ্রমিক নিহত টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার আন্দামান সাগরে ট্রলারডুবি ঘটনায় অভিযুক্ত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক কক্সবাজারে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬ তম আবির্ভাব উৎসব উপলক্ষে সাধারণ সভা ১৫ মে গর্জনিয়ায় সোহেলের বসতঘর থেকে মিললো ১ লাখ পিস ইয়াবা : এলাকায় চাঞ্চল্য কোরবানি পশুর চামড়ার দাম বাড়ল এবার কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে শাস্তির সতর্কতা বাবার নামে হোটেল ‘সায়মন’ নামকরণ করেছিলেন ইঞ্জি. মোশাররফ ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেফতার ২ ১ মাসের শিশু হুমাইরাকে বাঁচাতে এগিয়ে আসুন…

উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ

খালের মোহনায় সারারাত জেগেছিলো পুরো একটি গ্রাম, ধর্মীয় রীতিতে আতংক-উৎকন্ঠায় চলছিলো নিখোঁজ এক কিশোরকে ফিরে পাওয়ার প্রার্থনা। অবশেষে ভোরে সূর্যকিরণ ছড়ালে ১২ ঘন্টার পর ভাসমান অবস্থায় পাওয়া যায় তার মরদেহ।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৭ টার দিকে কক্সবাজারে উখিয়ায় রেজুরকুল এলাকার রেজুখাল থেকে স্কুলছাত্র কৌশিক বড়ুয়া বাঁধনের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাঁধন স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা ৬ টা থেকে বাঁধনের খোঁজ পাওয়া যাওয়াচ্ছিল না। ছেলের সন্ধানে পিতা পতন বড়ুয়া উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

রাত ১০ টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার দিকে তারা রেজুখালের মোহনায় থাকা একটি বড়ই গাছে বড়ই পেড়ে খাচ্ছিলো।

ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় বাসিন্দা দীপক বড়ুয়া জানান, ‘একপর্যায়ে কথিত ‘অদৃশ্য শক্তি’র ডাকে বাঁধন খালে পড়ে গেলে সেই বন্ধুটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে দাবী করে এবং ভীতসন্ত্রস্ত হওয়ায় সে ঘটনা প্রকাশ করতে বিলম্ব করে। ‘

রাতে এঘটনার খবর পেয়ে খাল সংলগ্ন এলাকায় জড়ো হন হাজারো মানুষ, নিখোঁজ বাঁধনকে খোঁজার পাশাপাশি স্থানীয় বিহারের বৌদ্ধগণ ধর্মীয় রেওয়াজে প্রার্থনা ও ত্রিপিটক থেকে মন্ত্র পাঠ করতে থাকেন। পরে সকালে বাঁধনের শরীর অংশ (মাথা) ভাসমান অবস্থায় দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়।

স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, ‘ দুর্ঘটনাবশত বা অন্যকোন কারণে বাঁধন খালে পড়ে মারা যেতে পারে। কিন্তু এযুগে এসেও কুসংস্কার ছড়িয়েছে খারাপ এবং অলৌকিক কিছুর প্রভাবে তার এমন পরিণতি হয়েছে। স্থানীয়ভাবে এধরণের ঘটনাকে ‘ঢালি’ নেওয়া বলা হয় কিন্তু বাস্তবে এই মিথের উপযুক্ত প্রমাণ নেই, আসল রহস্য পুলিশের খতিয়ে দেখা উচিত।’

প্রথম সন্তানকে অকালে হারিয়ে পতন বড়ুয়া ও শিখা বড়ুয়া দম্পতির পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আর্তনাদ করতে করতে  বাঁধনের মা শিখা বড়ুয়া বলছিলেন, ‘ আমি কিচ্ছু চাইনা আমার বাধনকে ছাড়া, তোমরা আমার বাঁধনকে এনে দাও।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ‘ ঘটনাস্থলে পুলিশ কাজ করছে, আসলে কিভাবে কিশোরটির মৃত্যু হলো পুরো বিষয়টি তদন্ত করে তারপর বলা যাবে।’ এঘটনায় প্রযোজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডাকাতি প্রস্তুতি মামলার আসামিকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ

আপডেট সময় : ১০:২০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬