ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা

প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় এক জামায়াত নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অভিযুক্ত সাইদুল আরেফিন মিরাজ (২৮), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল আলমের ছেলে এবং জামায়াত ইসলামীর স্থানীয় শাখার অর্থ সম্পাদক।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা পেনাল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০/৪৯৩ ধারা তৎসহ পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮ (১) (২) ধারার মামলায় জামিন আবেদন করলে নামঞ্জুর করে মিরাজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন।

আদালতে সূত্রে প্রাপ্ত নথির তথ্যানুযায়ী, ভুক্তভোগী নারী প্রবাসীর স্ত্রী এবং প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় পিতারবাড়িতে অবস্থান করছিলেন। এই সুযোগ মিরাজ প্রেমে জড়িয়ে তাকে প্রতারণামূলকভাবে বিয়ে করেন এবং যৌনসম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রর্দশন করেন।

ভুক্তভোগী জানান, ‘ ১৮ দিন যাবত সে আমাকে মিথ্যা প্রলোভনে কক্সবাজারের একটি ভাড়া বাসায় আটকে রেখেছিল। আমার সাথে প্রতারণা করে সে স্বর্ণ ও নগদ টাকাও হাতিয়ে নিয়েছে। আমি ন্যায় বিচার চাই। ‘

মামলার তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ভুক্তভোগীর অভিযোগের সত্যতা মিলেছে আরো যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে

আপডেট সময় : ০৫:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬