ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
“আজতেকা থেকে কক্সবাজার: ফুটবলের উদ্বোধনী বাঁশি যেন সমুদ্রের ঢেউয়েও” ৫ মাস পর মুক্তি! ৪টি ট্রলারসহ ৯১ বাংলাদেশি কুতুবদিয়ার জেলেকে ফেরত দিলো ভারত নাফ নদীতে আরাকান আর্মির গুলি, সাঁতরে বাংলাদেশে এলেন আহত রোহিঙ্গা যুবক মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে গাজী সালাহউদ্দিন মানিককে চায় তৃণমূল শিল্পী ইফতিকে নিয়ে মানহানিকর ভূয়া সংবাদ : কমবার নিন্দা ও আইনের আওতায় আনার দাবী টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ ভুক্তভোগী উদ্ধার, আটক ৯ পাচারকারী ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল

এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামের মীরসরাইয়ে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলেই এক পথচারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় গাড়ির চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর সরকারি কলেজ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুর রহমান (৪২)।

তিনি উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী, ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার নিজামপুর সরকারি কলেজ এলাকায় সকাল সাড়ে ৭টায় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। উল্টে যাওয়ার আগে পাশে থাকা পথচারী ভিক্ষুককে ধাক্কা দেয় গাড়িটি।

এতে সড়ক বিভাজকের সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, ‘সোমবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টিম গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রস্তুতি চলছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।

দুর্ঘটনার পর সড়কের চট্টগ্রামমুখী লেনে কিছুটা যানজট দেখা দেয়।’

সূত্র: কালের কণ্ঠ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

“আজতেকা থেকে কক্সবাজার: ফুটবলের উদ্বোধনী বাঁশি যেন সমুদ্রের ঢেউয়েও”

এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ভিক্ষুক নিহত, আহত ২

আপডেট সময় : ০১:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬