ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, ১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে

যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতে যেসব দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ‘বন্ড’ দিতে হবে, সেই তালিকা বাংলাদেশকে যুক্ত করা হয়েছে।

এর মানে হল, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার বন্ড বা জামানত দিতে হবে। এই জামানতের অঙ্ক নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়।

আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতিও জানাতে হবে।

কারো ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুনতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত করে মঙ্গলবার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সবশেষ হালনাগাদের পর মোট ৩৮টি দেশের নাগরিকরা এই ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছেন। বাংলাদেশসহ নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে জামানতের নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।

ভিসাধারীরা যাতে নির্ধারিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন, তা নিশ্চিত করাই এ ভিসা বন্ডের মূল লক্ষ্য। তবে জামান দিলেই ভিসা নিশ্চিত ভেবে নেওয়ার কারণ নেই। ভিসা সাক্ষাৎকারে কনস্যুলার কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

ভিসাবন্ডের তালিকায় থাকা দেশগুলো হল–

  • আলজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬)
  • অ্যাঙ্গোলা (২১ জানুয়ারি ২০২৬)
  • অ্যান্টিগা ও বার্বুডা (২১ জানুয়ারি ২০২৬)
  • বাংলাদেশ (২১ জানুয়ারি ২০২৬)
  • বেনিন (২১ জানুয়ারি ২০২৬)
  • ভুটান (১ জানুয়ারি ২০২৬)
  • বতসোয়ানা (১ জানুয়ারি ২০২৬)
  • বুরুন্ডি (২১ জানুয়ারি ২০২৬)
  • কাবো ভার্দে (২১ জানুয়ারি ২০২৬)
  • সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১ জানুয়ারি ২০২৬)
  • আইভরি কোস্ট (২১ জানুয়ারি ২০২৬)
  • কিউবা (২১ জানুয়ারি ২০২৬)
  • জিবুতি (২১ জানুয়ারি ২০২৬)
  • ডোমিনিকা (২১ জানুয়ারি ২০২৬)
  • ফিজি (২১ জানুয়ারি ২০২৬)
  • গ্যাবন (২১ জানুয়ারি ২০২৬)
  • গাম্বিয়া (১১ অক্টোবর ২০২৫)
  • গিনি (১ জানুয়ারি ২০২৬)
  • গিনি-বিসাউ (১ জানুয়ারি ২০২৬)
  • কিরগিজস্তান (২১ জানুয়ারি ২০২৬)
  • মালাউই (২০ আগস্ট ২০২৫)
  • মৌরিতানিয়া (২৩ অক্টোবর ২০২৫)
  • নামিবিয়া (১ জানুয়ারি ২০২৬)
  • নেপাল (২১ জানুয়ারি ২০২৬)
  • নাইজেরিয়া (২১ জানুয়ারি ২০২৬)
  • সাও তমে ও প্রিন্সিপি (২৩ অক্টোবর ২০২৫)
  • সেনেগাল (২১ জানুয়ারি ২০২৬)
  • তাজিকিস্তান (২১ জানুয়ারি ২০২৬)
  • তাঞ্জানিয়া (২৩ অক্টোবর ২০২৫)
  • টোগো (২১ জানুয়ারি ২০২৬)
  • টংগা (২১ জানুয়ারি ২০২৬)
  • তুর্কমেনিস্তান (১ জানুয়ারি ২০২৬)
  • টুভালু (২১ জানুয়ারি ২০২৬)
  • উগান্ডা (২১ জানুয়ারি ২০২৬)
  • ভানুয়াতু (২১ জানুয়ারি ২০২৬)
  • ভেনেজুয়েলা (২১ জানুয়ারি ২০২৬)
  • জাম্বিয়া (২০ আগস্ট ২০২৫)
  • জিম্বাবুয়ে (২১ জানুয়ারি ২০২৬)

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, ১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে

আপডেট সময় : ১২:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬