ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী

‘হাদির পরিণতি হবে!’ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে উড়ো চিঠিতে হুমকি

উড়ো চিঠি পাঠিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে চিঠিটি পেয়েছেন উখিয়া-টেকনাফের সাবেক এই সংসদ সদস্য, খামে চিঠির সাথে একটি সাদা কাপড়ের টুকরোও পাঠানো হয়েছে।

চিঠিতে তারিখ ২৩-১২-২৫ ও প্রেরক কথিত ‘ব্যাটালিয়ন-৭১’ এর  কক্সবাজারের আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলম দাবি করে লেখা হয়, ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন।’

‘অন্যথায় পরিনতি শরীফ ওসমান হাদীর মত হবে’ জানিয়ে চিঠিতে বলা হয়,  ‘আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘন্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারীতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম।’

এঘটনা তাৎক্ষণিক অবগত হয়ে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন দিয়েছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।

শাহজাহান চৌধুরী বলেন, ‘ দলের প্রধান তারেক রহমান খোঁজ নিয়েছেন, তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি বাকিটা আল্লাহ সহায়।’

উড়ো চিঠি প্রসঙ্গে আইনি ব্যবস্থা নিতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে রবিবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনি এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব:)।

সভা চলাকালীন হুমকি প্রদানের বিষয়টি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী তুলে ধরলে নির্বাচন কমিশনার তা খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ জানান, ‘ সাধারণ ডায়েরিটা গ্রহণ করা হয়েছে, নিরাপত্তার বিষয় গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ‘

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ব্যবসায়ীর ৬ লাখ ৬৫ হাজার টাকা উধাও , ম্যানেজার নিখোঁজ

‘হাদির পরিণতি হবে!’ বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীকে উড়ো চিঠিতে হুমকি

আপডেট সময় : ০৩:০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬