ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী কক্সবাজার রেল স্টেশনের নিরাপত্তা কর্মীরাই বিক্রি করছেন টিকেট পালংখালী সীমান্তে আরএসওর গুলি, ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার ভাবীর ঘাড়ে দা’র কোপ, দেবর ও শাশুড়ি আটক মাঝরাতে গুলির শব্দে কেঁপে উঠল হোয়াইক্যং, আতঙ্কে নির্ঘুম রাত কাটালেন বাসিন্দারা টেকনাফে শ্রমিক দল সভাপতির ওপর হামলা পুত্রবধূকে জিম্মি করে আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে ডাকাতি তরুণদের নেতৃত্ব ও মানবিকতা গঠনে পেকুয়া মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প টেকনাফে ৪ বছর বয়সী মার্কিন নাগরিক উদ্ধার, অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মধ্যরাতের ছুরিকাঘাতে আহত আসিফের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, নিহত বেড়ে ২ ভিকটিমের পরিচয় ফাঁসের অভিযোগে চকরিয়া থানার ওসিকে আইনি নোটিশ শহরের শীর্ষ ছিনতাইকারী জিয়া গ্রেফতার দীর্ঘ বিরতির পর চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে কক্সবাজারে ফিরছে সিনেমা, ৫-৬ জুন প্রদর্শিত হবে ৬ টি সিনেমা স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে সড়কে ঝরলো স্ত্রীসহ দু’জনের প্রাণ

সায়মন বিসিবি কাউন্সিলর কাপের প্রথম দিনে তিন দলের জয়, ছক্কার ফুলঝুরি

সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই চার ছক্কার লড়াইয়ে মুখরিত হয়ে ওঠে কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বুধবার স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত তিনটি ম্যাচে জয় পেয়েছে পাহাড়তলী ঐক্য ফোরাম, আনবিয়া স্পোর্টিং ক্লাব এবং ওয়ার্নিস ওরিওর ঢাকা।

উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাহাড়তলী ঐক্য ফোরাম নির্ধারিত ওভারে ২৯৬ রান সংগ্রহ করে। জবাবে ২৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইসিএ রাইজিং ফোর্স ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলতে সক্ষম হয়। ফলে পাহাড়তলী ঐক্য ফোরাম ১৪৩ রানের জয় পায়। ম্যাচসেরা নির্বাচিত হন আনিসুল ইসলাম ইমন।

গ্রাউন্ড-১ এ সকালে অনুষ্ঠিত হয় আনবিয়া স্পোর্টিং ক্লাব ও বাংলা স্টার্স ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। আনবিয়া স্পোর্টিং ক্লাব ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ২২৪ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে বাংলা স্টার্স ক্রিকেট ক্লাব ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায়। এতে আনবিয়া স্পোর্টিং ক্লাব ১২৭ রানের বিশাল জয় নিশ্চিত করে। আনবিয়ার পক্ষে দুর্দান্ত ব্যাটিং করে ১৪১ রান করেন তালহা, তিনি ম্যাচসেরা নির্বাচিত হন।

দিনের শেষ ম্যাচে মুখোমুখি হয় কক্সবাজার ক্রিকেট একাডেমি ও ওয়ার্নিস ওরিওর ঢাকা। প্রথমে ব্যাট করে ওয়ার্নিস ওরিওর ঢাকা ১৭৯ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে কক্সবাজার ক্রিকেট একাডেমি ১৬.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। ফলে ওয়ার্নিস ওরিওর ঢাকা ৭৪ রানের জয় পায়।

সকাল ১০টায় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ সজিব, টাইটেল স্পনসর সায়মনের পক্ষে ফার্নানডো, বিসিবি কাউন্সিলর সালাহউদ্দিন আহমদ, জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন, ইসমাইল নাহার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবির, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন, আয়োজক কমিটির সদস্য এনামুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সায়মন বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২১টি দল অংশগ্রহণ করছে। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২য় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সৈন্যদের স্মৃতির খোঁজে কক্সবাজারে জাপানি প্রতিনিধি দল

সায়মন বিসিবি কাউন্সিলর কাপের প্রথম দিনে তিন দলের জয়, ছক্কার ফুলঝুরি

আপডেট সময় : ০১:২১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫