ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা সমিতিপাড়ায় কিশোর সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার কক্সবাজারে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু নভেম্বরে : আয়োজক বাংলাদেশ দীর্ঘ ১৯ বছর আগেই নিষ্পত্তি হওয়া বিষয়কে ঘিরে নতুন অপপ্রচার: অধ্যক্ষের প্রতিবাদ

রোহিঙ্গা অলিউল্লাহর গোপন ইয়াবা নেটওয়ার্ক, কুতুপালংয়ে আলিশান বাড়ি

উখিয়ার কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা অলি উল্লাহর নেতৃত্বে গড়ে উঠেছে একটি শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট,এমন অভিযোগ পাওয়া গেছে একাধিক সূত্রে।

ক্যাম্প–১ ইস্ট ও আশপাশের এলাকায় অলি উল্লাহর ইয়াবা পাচারের নেটওয়ার্ক দিনদিন বেড়েই চলেছে বলে অভিযোগ স্থানীয়দের।

মিয়ানমারের আরাকান রাজ্যের দাইজ্জার রিয়াজিদ্দিন্না কুমার পাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে অলি উল্লাহ বর্তমানে কুতুপালং ক্যাম্প–১ ওয়ান ই ব্লক বি–সি এর ২ নম্বর সেডে থাকেন।

তার ইশারায় মিয়ানমার থেকে নিয়মিতভাবে বড় আকারের ইয়াবার চালান আসে এবং তা ক্যাম্প হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে,এমন অভিযোগ জানিয়েছেন স্থানীয় ও রোহিঙ্গারা।

স্থানীয় সূত্রের দাবি, অলি উল্লাহ স্থানীয় এখলাস মিয়ার মেয়ে মোমিনা আক্তারকে বিয়ে করতে প্রথমে তার আগের সংসার ভাঙার পাঁয়তারা করে। পরে তিনি মোমিনার নামে পশ্চিমপাড়ায় জমিসহ একটি আলিশান বাড়ি ক্রয় করেন। বাড়িটিতে রয়েছে সিসিটিভি ক্যামেরা, কাঁটাতারের প্রাচীর এবং কথিত একটি গোপন সুড়ঙ্গপথ,আইন শৃংখলা বাহিনী আসলে বা প্রয়োজন হলে যা দিয়ে অলি উল্লাহ পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ক্যাম্প-১ ইস্টের রোহিঙ্গা আবু তৈয়বকে ১০ হাজার পিস ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে অলি উল্লাহর বিরুদ্ধে। এরপর ভয়ভীতি দেখিয়ে পরিবারের সদস্যদের ব্লক ছাড়তে বাধ্য করা হয়।

অলি উল্লাহর নির্দেশে কুতুপালং পশ্চিম পাড়ার একরাম এবং লম্বাশিয়ার মুফিজ মিলে আবু তৈয়বের বাবা হারুনকে ধরে নিয়ে রাতভর নির্যাতন করে।

ভুক্তভোগী পরিবার বলছে, নির্যাতনের ভয়েই তারা নিজেদের বাড়িতে ফিরতে পারছে না।

স্থানীয় আলাউদ্দিন জানান, কুতুপালং হিন্দুপাড়া এলাকায় এক রোহিঙ্গার কাছ থেকে উখিয়া থানা পুলিশ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছিল এবং ঘটনাস্থলের কাছাকাছি অলি উল্লাহকেও দেখা যায়।

অন্যদিকে, র‍্যাব–১৫ কুতুপালং পশ্চিম পাড়ার হেলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবা, ১৬ লাখ টাকা, মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করে।

অভিযানের কিছুদিন পর র‍্যাব–১৫’র প্রায় ৪০০ সদস্যের একযোগে বদলি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে।

একরাম অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমি এখন কৃষিকাজ করি। অলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই”।

অন্যদিকে মফিজ দাবি করেন,
“আমি বিগত দিনে আওয়ামী লীগ করেছি বলে এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে”।

এদিকে অলি উল্লাহকে খোঁজার পরও সন্ধান এবং ফোন নাম্বার না পাওয়াতে তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

১৪ এপিবিএন-এর দায়িত্বশীল কর্মকর্তা ইন্সপেক্টর জানে আলম জানান,”অলি উল্লাহ বড় ধরনের মাদককারবারি। আমরা তার বাড়িতে একাধিকবার অভিযান চালিয়েছি, কিন্তু পাইনি। তিনি বর্তমানে পলাতক। তাকে পাওয়া মাত্র গ্রেফতার করা হবে”।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম

রোহিঙ্গা অলিউল্লাহর গোপন ইয়াবা নেটওয়ার্ক, কুতুপালংয়ে আলিশান বাড়ি

আপডেট সময় : ১০:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫