ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর্জেন্টিনা ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে আইন পাস বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের স্পেশাল মিডিয়েটর হিসাবে নিয়োগ পেলেন অ্যাডভোকেট মোঃ শাহা আলম রাজা পালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণীর মৃত্যু : জানাজা বুধবার পেকুয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো আমজাদের ড্রাম ট্রাক জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি নাইক্ষ্যংছড়ি বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন সাবেক চেয়ারম্যান তোফাইল কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার নির্দেশ, প্রতিবেদন তলব মগনামায় সরকারি খালে ৫৮টি অবৈধ বাঁধ ও জাল অপসারণ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা : পাহাড়ধসের আশংকা সেন্টমার্টিনে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক মহেশখালী চ্যানেলে পরিবেশ ছাড়পত্র ছাড়াই বালু উত্তোলন, ৫০ লাখ টাকা জরিমানা

ইয়াবা আসল, নৌবাহিনীর সদস্য ভুয়া, মরিচ্যা চেকপোস্টে আটক

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ভুয়া নৌবাহিনী সদস্যকে আটক করেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চেকপোস্টে তল্লাশি জোরদার করে একটি সন্দেহজনক বাস থামানোর পর যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরবর্তীতে ব্যাগ তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভারসহ বিশেষভাবে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন সর্বদা সতর্ক রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার থাকবে।”

তিনি আরও বলেন, আটক ব্যক্তি নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

ইয়াবা আসল, নৌবাহিনীর সদস্য ভুয়া, মরিচ্যা চেকপোস্টে আটক

আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫