ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ গর্জনিয়া থেকে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক ঈদগাঁও ঈদগড় সড়কে গণ ডাকাতি’র নেতৃত্বে ছালেক,গড়ে তুলেছে হক বাহিনী!   টেকনাফে বসতঘর থেকে উদ্ধার কিং কোবরা, জাহাজপুরায় বনে অবমুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের,বর্ণের মানুষের উন্নয়ন করা হবে- কক্সবাজার সৈকতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে মীর হেলাল হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ইয়াবা আসল, নৌবাহিনীর সদস্য ভুয়া, মরিচ্যা চেকপোস্টে আটক

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা চেকপোস্টে বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক ভুয়া নৌবাহিনী সদস্যকে আটক করেছে।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চেকপোস্টে তল্লাশি জোরদার করে একটি সন্দেহজনক বাস থামানোর পর যাত্রী মো. সাফায়েত উল্লাহ (২৭) নিজেকে নৌবাহিনীর সদস্য পরিচয় দিলেও তিনি কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেননি। পরবর্তীতে ব্যাগ তল্লাশিতে নৌবাহিনীর লোগোযুক্ত পোশাক, ইনসিগনিয়া, আইডি কার্ড কভারসহ বিশেষভাবে লুকানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, “সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে রামু ব্যাটালিয়ন সর্বদা সতর্ক রয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার করে কেউই চেকপোস্ট অতিক্রম করতে পারবে না। মাদক প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার থাকবে।”

তিনি আরও বলেন, আটক ব্যক্তি নেত্রকোণা জেলার মদন থানার কালিয়াটি এলাকার বাসিন্দা মৃত আবদুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

ইয়াবা আসল, নৌবাহিনীর সদস্য ভুয়া, মরিচ্যা চেকপোস্টে আটক

আপডেট সময় : ০৯:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫