ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী আজ, বিএনপির নানা কর্মসূচি আজ শোকাবহ ১৫ আগস্ট রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ স্থানীয় যুবককে চট্টগ্রামে প্রেরণ পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখলে নিতে গুলিবর্ষণ, আহত ২ কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক শারিকা নুর তাহেরা তুবা কক্সবাজারের আবাসিক হোটেল পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে আরএসও সদস্যের গুলিতে বাংলাদেশি যুবক আহত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল করবে বিএনপি মাদ্রাসার তালাবদ্ধ কক্ষে কৃষকের বীজ! লোহাগাড়ায় ইউএনওর অভিযানে উদ্ধার ১৩ বস্তা

রাজনীতি চরিত্র বদলায়, কাহিনী বদলায় না

বাংলাদেশের রাজনীতি যেন এক দীর্ঘ অভিনয়; চরিত্র বদলায়, কিন্তু কাহিনি বদলায় না। সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামীর পুনঃ উত্থান সেই নাটকের নতুন অঙ্ক। এটি শুধু একটি দলের ফেরা নয়, বরং রাজনীতির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ। শেখ হাসিনার পতনের পর যেন এক নতুন ‘ম্যাটিকুলাস ডিজাইন’-এর সূচনা হয়েছে, যেখানে সবকিছু পুরোনো কাঠামো থেকে ছিন্ন হলেও ক্ষমতার খেলাটা রয়ে গেছে আগের মতোই।

জামায়াত এখন যেভাবে প্রশিক্ষিত, সংযত ও কৌশলী রূপে নিজেদের উপস্থাপন করছে, তা অনেকের চোখে “ভালত্বের রাজনীতি” কিন্তু বাস্তবে এটি সূর্যাস্তের গোধূলি লগ্নের মতো সৌন্দর্য। যে আলোর স্থায়ীত্ব কাল প্রলম্বিত নয়। তাদের এই পুনর্বাসন প্রয়াস আসলে টিকে থাকার কৌশল, যেখানে নীতির চেয়ে বুদ্ধি ও সহনশীলতাই প্রধান।

অন্যদিকে আওয়ামী লীগ এখন দমনের চাপে থাকলেও, এটি চূড়ান্ত নয়। বাংলাদেশের রাজনীতিতে কোনো শক্তিই স্থায়ীভাবে পরাজিত থাকে না। সময় এলে আওয়ামী লীগও ফিরবে, যেমন জামায়াত ফিরেছে। তবে এবার হয়তো নতুন রূপে, নতুন মুখে, ভিন্ন বার্তায়। রাজনীতি ধীরে ধীরে ব্যক্তি নির্ভর হয়ে উঠছে; দল নয়, বরং ব্যক্তি ও প্রতীকের রাজনীতি সামনে আসছে।

মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই চেতনা, পাকিস্তানপন্থী বা ভারতপন্থী বিভাজন গুলো আজ নীতির নয়, বরং বাজারের পণ্যে পরিণত হয়েছে। এই মতাদর্শিক দুর্ভিক্ষই বর্তমান রাজনীতির সবচেয়ে বড় সংকট। রাজনীতি এখন আর বিশ্বাসের মঞ্চ নয় বরং প্রভাব আর প্রতীকের প্রতিযোগিতা।

এনসিপি হয়তো বিলীন হবে, বিএনপি ভাঙবে, আর জামায়াত নতুন কৌশলে রাজনীতির মঞ্চে বাঁশি বাজাবে, যেমন নেহরু বাজিয়েছিলেন ভারতের বিভাজনের পর একত্রীকরণের সুর। এটাই সম্ভবত নতুন ‘ডিজাইনের রাজনীতি’, যেখানে সব পক্ষই পুরোনো গল্পের নতুন মুখপাত্র।

বাংলাদেশের রাজনীতি অনেকটা সুন্দরবনের মতো, বাঘ আছে জেনেও মৌয়ালরা মধু সংগ্রহে যায়। আওয়ামী লীগের সমর্থকেরাও জানে ঝুঁকি আছে, তবু একদিন তারা ফিরবে। মৃত্যু কাছ থেকে দেখবে, কিন্তু থামবে না। কারণ এই দেশে রাজনীতি মানে জীবন, আর জীবন কখনো থেমে থাকে না।

অনিরাপদ সড়কেও যেমন যানবাহন চলে, তেমনি অস্থিতিশীল রাজনীতিতেও সমাজের গতি থেমে থাকে না। মানুষ এখনো বাঁচতে চায়, জিততে চায়, কারণ জীবন কোনো শৃঙ্খলা বাহিনী নয়, তাকে বন্দী রাখা যায় না।
আজ যে লাল-সবুজ পতাকাটি মাথার উপর নেই, কাল আবার বাতাসে উড়বে। তবে সেটি কি আগের সেই জুলাইয়ের পতাকা হবে, নাকি নতুন ডিজাইনের, এই প্রশ্নই এখন আমাদের রাজনৈতিক প্রভাতের অপেক্ষা।

লেখক-শেখ জাহাঙ্গীর হাছান মানিক, গবেষক ও চিন্তক

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

রাজনীতি চরিত্র বদলায়, কাহিনী বদলায় না

আপডেট সময় : ০৩:০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫