মহেশখালীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৫৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত রেখে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে।
মাতারবাড়ি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মোজাহারুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
পুলিশ ও এজাহার সূত্র জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল থেকে মহেশখালী উপজেলার কালারমারছড়া চালিয়াতলীসহ বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মিছিল করেন। পুলিশের দাবি এসব মিছিল রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করে ও নাগরিকের নিরাপত্তার ঝুঁকি এবং রাষ্ট্র বিরোধী সন্ত্রাসী কার্যক্রমের অংশ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল সুলতান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা মহেশখালীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এমন কার্যক্রম করবে তাদের বিরুদ্ধে মহেশখালী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এই মামলার পর থেকে অনেক আলোচনা সমালোচনা তৈরী হয়েছে। আসামি হিসেবে উল্লেখিত অনেকের দাবি তারা কেউ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। মামলার এজাহার সূত্রে উল্লেখিত ২ নং আসামি মঈন উদ্দিনের সাংগঠনিক পদের সাথে ঠিকানার মিল নেই। পদবী লেখা হয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি কিন্তু পিতার নাম গিয়াস উদ্দিন ঠিকানা ১নং ওয়ার্ড কালারমারছড়া ইউনিয়ন। খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হিসেবে ওই এলাকায় কোনো মঈন উদ্দিন নামের কেউ নেই। পিতার নামের সাথে মিল রেখে যে মঈন উদ্দিনের তথ্য পাওয়া গেছে সে পেশায় একজন শিক্ষার্থী। তার দাবি সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এবং মহেশখালীতে সংঘটিত মিছিল চলাকালিন সময়ে তার মাকে নিয়ে তিনি হাসপাতালে অবস্থান করছিলেন।
এজাহারে উল্লেখিত ৫নং আসামি সজীব, পিতা আজগর আলী। স্থানীয়দের তথ্যমতে এবং ভুক্তভোগীর দাবি সে ছাত্রলীগ;আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে জড়িত নয় বরং বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন মিটিং মিছিলের অগ্রভাগে সক্রিয় ছিলেন বলে দাবি তার।
এজাহার পর্যালোচনা করে দেখা যায় উল্লেখিত ক্রমিক ৭ নং ও ১৬ নং আসামি শাহ আনোয়ার ছিদ্দিক একই ব্যক্তি।
এছাড়াও এই মামলায় মাতারবাড়ির অনেক প্রবাসীদের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এই মামলায় আসামিরা হলেন যথাক্রমে ১। মজিবুল হাসান মুজিব (৩০), পদবী-সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মহেশখালী উপজেলা ছাত্রলীগ, পিতা-মোহাম্মদ ইসলাম,চালিয়াতলী, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ২. মঈন উদ্দিন (২৩), পদবী-সিনিয়র সহ-সভাপতি, কক্সবাজার জেলা ছাত্রলীগ, পিতা-গিয়াস উদ্দিন, সাং-উত্তর নলবিলা, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ৩.সোলাইমান ফারাবি (২৭), পদবী-সহ-সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-ছকি আলম প্রঃ ছইক্যা, সাং-লাইল্যাঘোনা, ০৪নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪. সাদিয়ার আলম রাসেল (৩০), পদবী-যুগ্ম আহ্বায়ক, মহেশখালী উপজেলা ছাত্রলীগ, পিতা-জোবায়ের আহমদ, সাং-মগরিয়াকাটা, রাস্তার মাথা, ০১নং ওয়ার্ড, বড় মহেশখালী। ৫.মোহাম্মদ সজীব (২৭), পিতা-আজগর আলী, সাং-উত্তর নলবিলা, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, ৬.মোঃ সজীব (২৫), পিতা-মোহাম্মদ বদ, সাং-উত্তর নলবিলা, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ৭. শাহ আনোয়ার ছিদ্দিক (২৮), পদবী-সহ সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-আবু ছৈয়দ বহদ্দার, সাং-দক্ষিণ রাজঘাট, ০৩নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৮. নাইমুর রহমান টনি (২৮), পদবী-সহসভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-নার আনিছুর রহমান, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৯.মাসুদুর করিম রানা (২০), পিতা-মোহাম্মদ সাহাব উদ্দিন, সাং-উত্তর নলবিলা, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ১০.সাইফুল ইসলাম (২৩), পদবী-সাবেক সাংগঠনিক ‘ সম্পাদক, ০৩নং ওয়ার্ড ছাত্রলীগ শাপলাপুর ইউনিয়ন, পিতা-মৃত আব্দুল্লাহ বাবু, সাং-মিঠাছড়ি, ০৩নং ওয়ার্ড, শাপলাপুর। ১১.আতিক (১৯), পিতা-মোঃ ইসলাম, সাং-চালিয়াতলী, শিকড়তলী, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ১২.সেলিম (২১), পিতা-জাফর, সাং-চালিয়াতলী, শিকড়তলী, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ১৩. ভুট্টু (৩৮), পিতা-মোঃ জালাল, সাং-চালিয়াতলী, শিকড়তলী, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি। ১৪. আব্দুল্লাহ আল নোমান (২৫), পদবী-সহ সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-মমতাজ মিয়া, সাং-তিতা মাঝির পাড়া, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী। ১৫. ফয়েজ উদ্দিন তারিম (২৮), পদবী-যুগ্ম সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-কামাল হোসেন প্রঃ জয় বাংলা কামাল, সাং-লাইল্যাঘোনা, বিলপাড়া, ০৪নং ওয়ার্ড, মাতারবাড়ী। ১৬.শাহ আনোয়ার ছিদ্দিকী (২৬), পিতা-আবু সৈয়দ বদ্দার, সাং-দক্ষিণ রাজঘাট, দক্ষিণ পাড়া, ০৩নং ওয়ার্ড, মাতারবাড়ী। ১৭. শাখাওয়াত রানা (২৫), পিতা-আবুল হোসেন, পদবী-সভাপতি, ০৮নং ওয়ার্ড ছাত্রলীগ মাতারবাড়ী ইউনিয়ন, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী। ১৮. মোঃ জকরিয়া (৩৫), পদবী-সাবেক সহ-সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-বদন উদ্দিন, সাং-মনহাজীর পাড়া, ০৪নং ওয়ার্ড, মাতারবাড়ী। ১৯. মোঃ সুলতান (৩৭), পদবী-সাবেক সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-উত্তর রাজঘাট, ০৩নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২০. মোঃ আব্দুল্লাহ আল কাইয়ূম (৩৫), পদবী-যুগ্ম আহ্বায়ক, মহেশখালী উপজেলা ছাত্রলীগ, পিতা-বশির আহামদ, সাং-মনহাজীর পাড়া, ০৪নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউপি, ২১. সালাউদ্দিন সুজন (৩০), পদবী-সাবেক যুগ্ম আহ্বায়ক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-ওসমান গণি নাগু, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২২. রাকিবুল ইসলাম রাকিব (৩০), পদবী-সাবেক সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-টুইট্যা, সাং-বলির পাড়া, ০৫নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২৩. সাজ্জাদ বাঙ্গালী (২৯), পদবী-সাংগঠনিক সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-গিয়াস উদ্দিন, সাং-হংসমিয়াজীর পাড়া, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২৪. অহিদুল কাদের অহিদ (৩২), পদবী-সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-মৃত আলী আহামদ, সাং-তিতা মাঝির পাড়া, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২৫.মোঃ শাহরিয়া (৩০), পদবী-সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-বদন উদ্দিন, সাং-মনহাজীর পাড়া, ০৪নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২৬.মোঃ তানজীদ (৩০), পদবী-সহ-সভাপতি মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-ফয়েজুল কাদের ফজু, সাং-সাইরার ডেইল, ০৯নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২৭.আবুল কালাম (৫০), পদবী-সাবেক সভাপতি, ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ কালারমারছড়া ইউনিয়ন, পিতা-জাবের আহমদ, সাং-উত্তর নলবিলা, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ২৮.মোঃ ছমি উদ্দিন (৫৫), পদবী-সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা-মৃত আলী আহাম্মদ প্রঃ কালা মিয়া, সাং-মিয়াজীর পাড়া, ০৫নং ওয়ার্ড, মাতারবাড়ী। ২৯. নেজাম উদ্দিন (৪১), পিতা-মৃত আবুল কাশেম, সাং- উত্তর নলবিলা, চালিয়াতলী, ০১নং ওয়ার্ড, কালারমারছড়া। ৩০.মাহমুদুল্লাহ মাস্টার (৫৫), পদবী-সাবেক সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, পিতা-মৃত ইছহাক, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৩১.রুহুল কাদের হৃদয় (৩২), পদবী-সিনিয়র সহ-সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-ছদর আহমদ প্রঃ লেদু, সাং-পশ্চিম সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৩২. মোঃ মোক্তার (৪৫), পদবী-যুগ্ম আহ্বায়ক, মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগ, পিতা-আবু তাহের, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৩৩.আব্দুর রউফ (৩৭), পিতা-নাছির উদ্দিন, পদবী-সাধারণ সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ, সাং-সিকদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৩৪.আব্দুর রহিম (৪৮), পদবী-আইন বিষয়ক সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ, পিতা-নুর আহাম্মদ, সাং-সিকাদার পাড়া, ০১নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৩৫. ওয়াহিদুল কবির নোবেল (২৭), পদবী-সাধারণ সম্পাদক, শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-নুরুল কবির, সাং-মৌলভীকাটা, ০৪নং ওয়ার্ড, শাপলাপুর। ৩৬.শেফায়েত হোসেন তানিম (২৬), পদবী-সভাপতি, শাপলাপুর ইউনিয়ন ছাত্রলীগ, সাং-জেএমঘাট, ০২নং ওয়ার্ড, শাপলাপুর ইউপি, পিতা-অজ্ঞাত, ৩৭. সাদেক হোসেন (২৮), পদবী-সভাপতি, ০১নং ওয়ার্ড যুবলীগ শাপলাপুর। ৩৮. বেলাল হোসেন প্রকাশ কালা বেলাল (৫০) পদবী-সাধারণ সম্পাদক, ০৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কালারমারছড়া, পিতা: মোহাম্মদ নছিম, সাং-অফিস পাড়া, ০৭ নং ওয়ার্ড, কালারমার ছড়া। ৩৯. টিপু সুলতান (৩০), পদবী-সাধারণ সম্পাদক ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-ছালামত, সাং-দক্ষিণ রাজঘাট, ০৩নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪০. তানভীর (২৮), পদবী-যুগ্ম-সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-বাচ্চু মিয়া, সাং-দক্ষিণ রাজঘাট, ০৩নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪১. তানজিদ (৩০), পদবী-সাংগঠনিক সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-ফজল কাদের ফজু, সাং-সাইরার ডেইল, ০৯নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪২. মানিক খান (৩০), পদবী-সহ-সভাপতি, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-মৃত নুরুল কবির, সাং-তিতামাঝির পাড়া, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪৩. মোঃ রিয়াজ (৩০), পদবী-প্রচার সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-সাবের আহমদ, সাং-তিতামাঝির পাড়া, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪৪. জসীম উদ্দিন (৩০), পদবী-সহ-সাংগঠনিক সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-মৃত ইউসুফ আলী, সাং-তিতামাঝির পাড়া, ০৬নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪৫. মোঃ রাকিব (২৮), পদবী-যুগ্ম-সম্পাদক, মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-সেলিমুল্লাহ সেলিম, সাং-মগডেইল, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪৬। আব্দুল মজিদ (৩০), পদবী-সহ-সভাপতি, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ, পিতা-সালেহ আহমদ, সাং-লাইল্যাঘোনা, ০৪নং ওয়ার্ড, মাতারবাড়ী। ৪৭. সাইফুল ইসলাম (৩৬), পিতা-নেজাম উদ্দিন, সাং-দিনেশপুর, শাপলাপুর। ৪৮. শেফায়েত হোসেন তানিম (২৭), পিতা-মোঃ জাফর, সাং-জেএমঘাট, শাপলাপুর। ৪৯. মোঃ নকিব (২৪), পিতা-ফরিদুল আলম, সাং-সাচিমার পাড়া, শাপলাপুর। ৫০. সজিবুল ইসলাম নয়ন (২৬), পিতা-লেদু, সাং-জেএমঘাট, ০২নং ওয়ার্ড, শাপলাপুর। ৫১. মোঃ রুবেল (২৭), পিতা-আহম্মদ কবির, সাং-মিঠাছড়ি, ০৩নং ওয়ার্ড, শাপলাপুর। ৫২. খোরশেদ আলম (৪৭), পদবী-সভাপতি, হোয়ানক ইউনিয়ন যুবলীগ, পিতা-মৃত আহমদ হোছাইন, সাং-বানিয়াকাটা, হোয়ানক। ৫৩. শাহীন মোহাম্মদ কামরুজ্জামান (২৩), পিতা-শামশুল আলম, সাং-উত্তর ঝাপুয়া, মারাক্কাঘোনা, ০৪নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, সর্ব থানা-মহেশখালী।
নিজস্ব প্রতিবেদক 
























