ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের  কক্সবাজারে বন্যা ও পাহাড় ধ্বসের শঙ্কা: আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, তিন দিনেও উদ্ধার হননি পটুয়াখালীর ৬ জেলে ডুবে আছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ কক্সবাজারে কেন ভয়ংকর হয়ে উঠছে বর্ষা ১৯ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারী বৃষ্টির কারণে ১৬ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত: ইউএনএইচসিআর মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ-ভিয়েতনাম স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়ে খবর আসে স্বামীর লাশ পড়ে আছে বাসায় কক্সবাজারসহ তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত পাহাড় ধসের ঝুঁকিতে পেকুয়ার কয়েক’শ বসতি রামুতে ​শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির দখলের অভিযোগ শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে প্রবাসী কিংস চট্টগ্রাম চ্যাম্পিয়ন সেন্টমার্টিনে জোয়ারের পানি বৃদ্ধি, নিত্যপণ্যের সংকটের শঙ্কা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ১০ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১৫ হাজার- আরসিপি

৫০২ দিন পর নেইমারের গোল, জয় পেল সান্তোসও

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • 1001

ব্রাজিলের পোস্টার বয় নেইমার এখন খেলেন তার স্বদেশী ক্লাব সান্তোসের হয়ে। সান্তোসের হয়ে এরই মধ্যে তিন ম্যাচ খেললেও গোলের দেখা পাননি তিনি। তবে রোববার (১৬ ফেব্রুয়ারি) সান্তোসের হয়ে নিজের চতুর্থ ম্যাচে অবশেষে গোলের দেখা পেলেন নেইমার। ২০২৩ সালের ৩ অক্টোবরের পর গোল করলেন ব্রাজিলের জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নাসাজি মানজাদারানের বিপক্ষে আল হিলালের ৩-০ গোলের জয়ের দিনে দ্বিতীয় গোলটি করেছিলেন নেইমার। মাঝে কেটে গেছে প্রায় দেড় বছর। এত দীর্ঘ সময় গোলের দেখা না পাওয়া নেইমার আজ তার শৈশবের ক্লাব সান্তোসের হয়ে গোল করলেন। ইনজুরির অভিশাপ থেকে মুক্ত নেইমারের গোল তাই একটু বেশিই আবেগের ফুটবল প্রেমিদের কাছে।

চোটের কারণে নেইমার দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। শীতকালীন দলবদলে আল হিলাল থেকে যোগ দিয়েছেন সান্তোসে। ক্লাবের হয়ে চতুর্থ ম্যাচেই গোলের দেখা পেলেন তিনি। অ্যাগুয়া সান্তার বিপক্ষে পেনাল্টি থেকে ১৪ মিনিটে দলকে এগিয়ে দেন এই ফুটবল সুপারস্টার।

অ্যান্টোনি ম্যানচেস্টারে ৩৮ ম্যাচে যা করেছিলেন, ক্লাব বদলে সেটা করলেন মাত্র ৪ ম্যাচে

ম্যাচের ১২ মিনিটে বক্সের ভেতর ড্রিবল করে ঢোকার চেষ্টা করে ফাউলের শিকার হন নেইমার। পরে নিজের আদায় করা পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। নেইমারের গোলের পর শেষ পর্যন্ত সান্তোস ম্যাচ জিতেছে ৩-১ গোলে। সান্তোসে ফেরার পর এটি নেইমারের প্রথম জয়।

এ গোলের মাধ্যমে নিজের ক্লাব ক্যারিয়ারের ৩৬১তম গোলটি করলেন নেইমার। আর ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের 

৫০২ দিন পর নেইমারের গোল, জয় পেল সান্তোসও

আপডেট সময় : ১০:০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫