ঢাকা ১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি

হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ছাত্রনেতা শাইনুর হোছাইন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল থেকে গণমানুষের মিছিলে যুক্ত হওয়া তরুণ শাইনুর হোছাইন শাহিন মহেশখালী উপজেলার ০৫নং হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

চেয়ারম্যান পদে তিনি নির্বাচন করতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে চলছে আলোচনা।

শাইনুর বলেন,ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে যুক্ত আছি,আমৃত্যু মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টায় রাজনীতি করছি।মানুষের ভালবাসার মধ্যে অভূতপূর্ব এক আনন্দ রয়েছে।যা আমাকে রাজনীতি করতে সবচেয়ে বেশি উৎসাহ দেয়। এলাকার উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করার পাশাপাশি গণমানুষের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই নির্বাচন করতে হবে।আর জনগণ চাইলে ইনশাআল্লাহ আমি নির্বাচন করবো।

শাইনুর হোছাইন ছাত্রজীবন থেকে রাজনীতি করেন।তার রাজনীতির হাতেখঁড়ি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর চলা স্টিম রোলারের শিকার হয়েও এই ছাত্রনেতা নীতির প্রশ্নে কখনো আপোস করেননি। রাজপথে হরতাল অবরোধ পিকেটিং করতে গিয়ে আওয়ামী লীগ সরকারের দেয়া একাধিক মামলার শিকারও হতে হয়েছে তাকে।

বিশেষ করে দলের দুঃসময়ে দীর্ঘ ১৭টি বছর বিরোধী দল আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন হোয়ানক ইউনিয়নের পুঁইছড়া এলাকার বাসিন্দা শাইনুর হোছাইন শাহিন।

তিনি মহেশখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সহ একাধিক দায়িত্ব পালন করে এসেছেন দীর্ঘদিন।দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখাই শাইনুর হোছাইন শাহিন নামটি এখন ছাত্রদলের সোনালী অর্জনে রূপ নিয়েছে।

তিনি হোয়ানক ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি

হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন ছাত্রনেতা শাইনুর হোছাইন

আপডেট সময় : ১১:১৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬