ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী

হোয়াইক্যংয়ে স্থানীয়দের মানববন্ধন-নিরাপদ সীমান্ত চাই,নিরীহ মানুষের রক্ত নয়

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ছোড়া গুলিতে স্কুলছাত্রী আফনান আহত হওয়ার প্রতিবাদে হোয়াইক্যংয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার (১২ জানুয়ারি) হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শত শত মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বর্বর এ ঘটনার বিচার দাবি করেন। পাশাপাশি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নিরীহ জনগণের জান-মাল ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। সীমান্তে গোলাগুলি ও সহিংসতা বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবিও ওঠে।

বক্তারা বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন। মানবিকতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন নিরাপদ সীমান্ত চাই, নিরীহ মানুষের রক্ত চাই না।

স্থানীয় বক্তারা আরও বলেন, মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা যেন বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।

বক্তারা বলেন, আমরা আর কোনো বাংলাদেশি নাগরিককে আহত হোক তা চাইনা, সীমান্তে কোনো লাশ দেখতে চাই না। আমাদের অধিকার রক্ষায় সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

রোববার মিয়ানমার দিক থেকে ছোড়া গুলিতে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রীজ এলাকায় আফনান নামে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হলে এলাকায় চরম উত্তেজনার দেখা দেয়। ১২ বছর বয়সী গুলিবিদ্ধ শিশু আফনান স্থানীয় জসিম উদ্দিনের কন্যা। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। রোবাবার দিবাগত রাত ৩ টার দিকে শরীরে বিদ্ধ বুলেট বের করতে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

হোয়াইক্যংয়ে স্থানীয়দের মানববন্ধন-নিরাপদ সীমান্ত চাই,নিরীহ মানুষের রক্ত নয়

আপডেট সময় : ০১:৫১:২২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬