ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ

সেন্টমার্টিন ও টেকনাফে নবনির্মিত বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত সেন্টমার্টিন বিওপি এবং টেকনাফে নবসৃজিত সী-বিচ বিওপি উদ্বোধন করেছেন।

গতকাল সেন্টমার্টিন দ্বীপে বিওপি উদ্বোধনকালে বিজিবি মহাপরিচালক সেখানে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নবনির্মিত সৈনিক লাইন পরিদর্শন করেন। দায়িত্বরত বিজিবি সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মদক্ষতা বৃদ্ধি, মনোবল সুদৃঢ়করণ এবং সামগ্রিক অপারেশনাল সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এই বিওপি নির্মাণ করা হয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় আরও গতিশীলতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক টেকনাফ উপজেলার লেঙ্গুরবিলে নবনির্মিত সী-বিচ বিওপি উদ্বোধন করেন। আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিওপিতে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে। নতুন এই সী-বিচ বিওপি সীমান্ত নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের নিরাপত্তা, কর্মদক্ষতা, মনোবল এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার দক্ষিণে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত সেন্টমার্টিন দ্বীপে ১৯৯৭ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলস নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছিল। পরবর্তীতে দ্বীপটির নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়। সীমান্ত এলাকার গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় ০৭ এপ্রিল ২০১৯ তারিখে সেন্টমার্টিন দ্বীপে পুনরায় বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়। বর্তমানে নবনির্মিত বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে সেন্টমার্টিন বিওপির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করলো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রিয়াদে হামলার পর ৬১টি ফ্লাইট স্থগিত, বিপাকে ৮ হাজার যাত্রী

সেন্টমার্টিন ও টেকনাফে নবনির্মিত বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

আপডেট সময় : ১১:০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬