ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার জেলা ফুটবল দলের গোলরক্ষক সাঈদীকে কু/পি/য়ে/ছে স্থানীয় চেয়ারম্যানের ভাইপো ২০২১ সালের আইন, ২০২৫ সালের জরিপ: আয়োডিনযুক্ত লবণের মান নিয়ে আমরা কি সঠিক প্রশ্ন করছি? সদর থানার বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় গ্রেফতার ২৫ জন এডভোকেট হারুন অর রশিদের ২ দফা জানাজা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফুটবলার সৈয়দ করিমের মৃত্যু শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশী : মার্কিন পিস্তল-গুলি ও ইয়াবাসহ কক্সবাজারের দুই যুবক গ্রেফতার পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি সিফাত গ্রেপ্তার ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টির আভাস মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেন গ্রেফতার আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, দেশে আরও বাড়ল লোডশেডিং পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২ আনোয়ারুল ইসলাম চৌধুরীর স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়

দৈনিক যায় দিন ও কক্সবাজার নিউজ-সিবিএন মাল্টিমিয়িার টেকনাফ প্রতিনিধি আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। রবিার (২৫ জানুয়ারী) কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিক আরাফাত সানির স্ত্রী জানান, আটকের পূর্বে তিনি (আরাফাত সানি) সেন্টমার্টিনে অবস্থান করছিলেন। পরে দ্বীপ থেকে ফেরার সময় শনিবার বিকাল পৌনে ৫টায় শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছলে তাকে আটক করে কোস্টগার্ড। পরে সাজানো নাটকের অংশ হিসেবে তাকে অস্ত্র ও মাদক দিয়ে আটক দেখানো হয়। সানিকে যে সময় আটক করা হয় সেই সময় ঘাটে তার আরো কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন। তাদের ভাষ্যমতে, হঠাৎ কোস্টগার্ডের সদস্যরা চা খাওয়ার কথা বলে ঘাট থেকে তাকে নিয়ে যায়। এরপর অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়।

তিনি আরও বলেন, আরাফাত সানি দীর্ঘদিন সীমান্ত জনপদ টেকনাফে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে আসছে। ইতোপূর্বে তার অবস্থান ও বেশকিছু নিউজ বিভিন্ন বাহিনীর বিতর্কিত অভিযানের বিরুদ্ধে ছিলো। সেকারণে ক্ষুব্ধ কোস্টগার্ড প্রতিশোধ নিতে গিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তাকে আটকের পর অমানবিক নির্যাতন করা হয়েছে। আমাকে একবার থানায় দেখতেও দেয়নি। যার প্রমাণ স্বরূপ, কোস্টগার্ড ও আইএসপিআরের পৃথকভাবে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মিল নেই। অনতিবিলম্বে আরাফাত সানিকে মুক্তি দিন।

তিনি বলেন, রবিবার আদালতে তোলা হলে আদালত পাড়ায় তিনি আবারো প্রতিবাদ করেন এবং ভুক্তভোগীদের পক্ষে সংবাদ প্রকাশ করায় কাল হয় বলে জানায়, যা দেশজুড়ে সমালোচনার ঝড়ে বইছে। এদিকে কোনো ধরনের মামলা না থাকা সত্বেও কোনো আলামত তাঁর কাছ থেকে জব্দ না করেও গ্রেফতার করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কক্সবাজার জেলাসহ সারাদেশের কর্মরত সাংবাদিকরা। কোস্ট গার্ড অসহায় একজনকে মেরে লাশ গুম করেছিলো তাঁর প্রতিবাদ করায় তাঁকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে অনতিবিলম্বে সাংবাদিক আরাফাত সানির মুক্তির দাবি জানাচ্ছি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়

আপডেট সময় : ১০:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬