ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা বহাল রাখলো আপিল বিভাগ তীব্র গরমে দেশজুড়ে লোডশেডিং, সংকট আরও বাড়ার শঙ্কা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর সংস্কার প্রক্রিয়া নিয়ে দ্বিমত, আওয়ামী লীগ প্রশ্নে একমত সিটি কলেজ গেটে গুলিবিদ্ধ নির্মাণ শ্রমিক একরাম মারা গেছে পা কেটে ভিক্ষায় বাধ্য করা কিশোর বাড়ী ফিরলো সাত মাস পর টেকনাফের সাবরাং থেকে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০ পেকুয়ায় উপকূলীয় প্যারাবন কেটে চলছে ঘের তৈরির মহোৎসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন জেলা দলের গোলরক্ষক সাঈদী উপর হামলার প্রতিবাদে মহেশখালীতে মানববন্ধন স্থানীয় নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ‍্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে ফিলিপ্পো গ্র্যান্ডি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, তার সংস্থা রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশকে সহায়তা করবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কটের জন্য ইউএনএইচসিআরের সমর্থন চান। বিশেষ করে, চলতি বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করার কথাও জানান তিনি।

জবাবে ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, ‘আমরা আপনার সাথে সহযোগিতা করতে প্রস্তুত আছি।’

হাই-কমিশনারকে উদ্দেশ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এ বিষয়ে আপনাকে আরও সমালোচনামূলক হতে হবে।’

প্রফেসর ইউনূস রোহিঙ্গা সঙ্কটের দিকে বিশ্বের ফোকাস ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে প্রায় ১ লাখ রোহিঙ্গার আগমন বাংলাদেশের ওপর আরও বোঝা বাড়িয়েছে।

‘পরিস্থিতি জটিল হচ্ছে। তারা আরও রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে’, বলেন ড. ইউনূস।

রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণে উন্নত উপকরণ ব্যবহারের অনুমতি দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান ফিলিপ্পো গ্রান্ডি। আগে রোহিঙ্গাদের শুধু বাঁশ ও তেরপল দিয়ে আশ্রয়কেন্দ্র তৈরি করতে দেওয়া হতো।

বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন, যেখানে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। প্রধান উপদেষ্টা বলেন, তিনি রোহিঙ্গা সংকটের জন্য একজন উচ্চ প্রতিনিধি নিয়োগ করেছেন এবং তিনিই সব দেশের সরকার ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সমন্বয় করছেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ২, গুঁড়িয়ে দেওয়া হলো পাচারকারিদের ২০ আস্তানা

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর

আপডেট সময় : ০৭:২২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫