ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম নিখোঁজের তিন দিন পর চট্টগ্রামের দুই বাসা থেকে উদ্ধার ৩ স্কুলছাত্রী বিকাশের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা:অতঃপর আটক সাহিত্যিকা পল্লীর মিজান

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

মিয়ানমারের অভ্যন্তরে চলা সংঘাতের গুলি এসে পড়লো বাংলাদেশী জেলের শরীরে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশী এক জেলে আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে নাফ নদী সংলগ্ন বিলাসীর দ্বীপ এলাকায় গুলিবিদ্ধ হন আলমগীর (৩০) নামের জেলে।

আহত আলমগীর হোয়াইক্যং ইউনিয়নের বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালীর বাসিন্দা সৈয়দ আহমদ বলির ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আলমগীর এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকাযোগে হোয়াইক্যং সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ও কাঁকড়া শিকারে যায়। একপর্যায়ে বিলাসীর দ্বীপ এলাকায় হঠাৎ মিয়ানমার অংশ থেকে ছোড়া একটি গুলি তার বাম হাতে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

আলমগীরের ভাই ইউনুছ জানান, গুলিবিদ্ধ হওয়ার পর তিনি নদীতেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান। সঙ্গে থাকা নৌকাযোগে তাকে কুলে নিয়ে আসে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নাফ নদী সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় এক জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি

মিয়ানমারের সশস্ত্র সংঘাতের গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

আপডেট সময় : ০৬:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬