ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে  দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী আগামীকাল রথযাত্রা উৎসব- থাকছে নানা আয়োজন তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী তিন বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে: শিক্ষামন্ত্রী পেকুয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু রাজাপালংয়ের চেয়ারম্যান দুর্নীতিগ্রস্ত : জেলা প্রশাসকের কাছে দেয়া এমপির চিঠি ভাইরাল! বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা মাতারবাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ: ‘আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা’ দাবি পরিবারের কুতুবদিয়ায় নিহত জেলে পরিবারের পাশে ইউএনও: আর্থিক সহায়তা প্রদান কক্সবাজার থেকে অস্ত্র কিনে নিয়ে যাচ্ছিল ঢাকায় : লোহাগাড়ায় পুলিশের হাতে দুটি অস্ত্রসহ আটক ৩ মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ

মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা

সত্য ও জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার এবং সকালের কক্সবাজার পত্রিকার প্রতিবেদক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সামনে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে সত্য-আর সেই সত্য প্রকাশের অপরাধে মামলা দিয়ে হয়রানি করা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে যুগান্তর-এর কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন বলেন,কলম দমাতে চেষ্টা করবেন না। সেটি যে দলেরই হোক-যারা আশ্রয় দেয়, তাদের দিয়েও কলমকে দমন করা যাবে না। অনুসন্ধানী সাংবাদিকরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে বড় হয়েছে। মামলা-হামলার ভয় দেখিয়ে কলম থামানো যায় না।

তিনি আরও বলেন,যারা আজ মামলা দেওয়ার পরামর্শ দিচ্ছেন, একদিন তাদেরও কঠিন সময় আসবে। সেদিন পাশে থাকবে এই সাংবাদিকরাই। জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করা সাংবাদিকদের কণ্ঠরোধ করা কোনোভাবেই সম্ভব নয়।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন চ্যালেন২৪-এর স্টাফ রিপোর্টার আজিম নিহাদ, খোলা কাগজের নেজাম উদ্দিন, নিউজ২৪ ফোরের জেলা প্রতিনিধি ইরফানুল হাসান, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি রহিদুল কবির, স্টার নিউজের জেলা প্রতিনিধি মহিব উল্লাহ মহিব, সিবি২৪ ফোরের সম্পাদক মহিউদ্দিন মাহি, টেলিগ্রাম নিউজের মোক্তাদিল জয়, রবিউল ইমরান, ফাহিম আবেদ, স্টার নিউজ টুডের শফিকুর রহমান, সোনাইছড়ি বার্তার কামাল উদ্দিন জয়, কক্সবাজার বার্তার এন এ সাগর, সকালের কক্সবাজারের জিসান, প্যানোয়া নিউজের বিশ্বজিত মল্লিক, কাব্য, দেশ বিদেশ পত্রিকার রাকিব আমিরসহ উপজেলা পর্যায় থেকে আসা বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

জানা গেছে, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা আরফাত চৌধুরীর বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পরই সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযোগ রয়েছে,ইয়াবা আছে অভিযোগ তুলে আরফাত চৌধুরীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে জোরপূর্বক ১২২ বস্তা মাছ নিয়ে যায়। পরে মাছের ভেতরে কোনো ইয়াবা না পেয়ে পুরো মাছ আত্মসাতের চেষ্টা করা হয়। বিষয়টি প্রকাশ্যে এলে আরফাত চৌধুরী মোটা অঙ্কের টাকা নিয়ে জেলেদের কাছে মাছ ফেরত দিতে বাধ্য হন।

এই ঘটনার বিস্তারিত তুলে ধরে সকালের কক্সবাজার পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রতিহিংসাপরায়ণ হয়ে সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলা দায়ের করেন আরফাত চৌধুরী।

এ ঘটনার প্রতিবাদে এর আগের দিন শনিবার (২৪ জানুয়ারি) টেকনাফেও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন দৈনিক সময়ের কণ্ঠস্বর-এর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন (ভুলু), দৈনিক কক্সবাজার প্রতিদিন-এর সহকারী সম্পাদক মোহাম্মদ ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল হক, দৈনিক সমকাল-এর প্রতিনিধি আব্দুর রহমান, প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ (অভি), কালের কণ্ঠ-এর মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহসহ অনেকে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক শাহেদ ফেরদৌস হিরুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন আরফাত চৌধুরী।

এ ঘটনায় কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

সংগঠনগুলোর নেতারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে অপরাধীরা আরও উৎসাহিত হবে এবং সত্য প্রকাশের পথ আরও সংকুচিত হয়ে পড়বে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার মন্ত্রীদায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে 

মামলা দিয়ে অনুসন্ধানি সাংবাদিকদের কণ্ঠরোধ করা যাবে না-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা

আপডেট সময় : ০৭:৫৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬