ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পোকখালীতে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুনতাহা তসলিমা (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুনতাহা তসলিমা উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব নাইক্ষংদিয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব নাইক্ষংদিয়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাশে খেলাধুলা করছিল শিশু মুনতাহা। এ সময় অসাবধানতাবশত ভবনের সেপটিক ট্যাংকের মধ্যে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণাধীন ভবনের ঝুঁকিপূর্ণ সেপটিক ট্যাংকটি নিরাপত্তাবেষ্টনী ছাড়াই খোলা অবস্থায় রাখা হয়েছিল। যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের গিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পোকখালীতে ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬