ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন সময় হবে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর হবে: দীনেশ ত্রিবেদী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার

পেকুয়ায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ দালান উচ্ছেদ

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে নির্মিত দুটি পাকা দালান উচ্ছেদ করেছে বন বিভাগ।

শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বারবাকিয়া রেঞ্জের অধীন টৈটং বিট এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উচ্ছেদ হওয়া দালান দুটি কেরুণছড়া এলাকার প্রবাসী আবদু রহিম ও মোস্তাকের। তারা সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিলেন।

স্থানীয় সূত্রের দাবি, পূর্ববর্তী বিট কর্মকর্তা মো. এহেসানের দায়িত্বকালেই এসব অনিয়মের সূত্রপাত। দালাল অলি আহমদের মাধ্যমে পাহাড় কাটা, বনভূমির গাছ নিধন, বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চলছিল। এমনকি অর্থের বিনিময়ে অবৈধভাবে দালান নির্মাণের অনুমতিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এসব অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষ মো. এহেসানকে শাস্তিমূলকভাবে অন্যত্র বদলি করে।

স্থানীয়রা জানান, বদলির আগে দালাল অলি আহমদের মাধ্যমে আবদু রহিম ও মোস্তাকের কাছ থেকে অর্থ নিয়ে দালান নির্মাণের অনুমতি দেন এহেসান। পরবর্তীতে নতুন বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন যোগদানের পর বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা নেন।

বিট কর্মকর্তা মোতালিব আল মুবিন বলেন, সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে দালান নির্মাণের খবর পেয়ে অভিযান চালিয়ে দুটি ঘর ভেঙে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বন বিভাগ জানিয়েছে, বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

পেকুয়ায় সংরক্ষিত বনভূমি থেকে অবৈধ দালান উচ্ছেদ

আপডেট সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬