ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কক্সবাজারের পেকুয়ায় ২০টি পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় পেকুয়া উপজেলা মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নির্মাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে তারা ১০০টি ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সহযোগিতায় পেকুয়ায় ২০টি পরিবারের মাঝে ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সাম্প্রতিক বন্যায় এ অঞ্চলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে এসব ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ। শামসুল হক ফাউন্ডেশন অতীতের মতো এবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ঘরহারা মানুষের জন্য ঘর নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে তারা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এ জন্য আমি ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

পেকুয়ায় শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:২৪:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬