ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে

পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

কক্সবাজারের পেকুয়ায় এক মহিলাদল নেত্রীর বাড়িতে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে পেকুয়া পৌরসভার আবদুল হামিদ সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মহিলা নেত্রীর নাম দিলদার আক্তার লিলি। সে পেকুয়া পশ্চিমজোন মহিলা দলের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।

চোরের দল ঘরের দরজা ও ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে বলে জানান দিলদার আক্তার লিলির পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলো না। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দিলদার আক্তারের স্বামী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বেলাল উদ্দিন ব্যক্তিগত কাজে পেকুয়া চৌমুহনী এলাকায় যান। এর আগের দিন বুধবার সকালে দিলদার আক্তার লিলি এবং তাঁর ছেলে উজানটিয়া খান বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর সায়েম তুষার চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যান। এ সুযোগে ফাঁকা বাড়িতে চোরের দল হানা দেয়।

বেলাল উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ব্যক্তিগত কাজে বের হওয়ার সময় ঘরের দরজায় তালা দিয়ে যান। দুপুর আড়াইটার দিকে বাড়িতে ফিরে তিনি রান্নাঘরের দরজা খোলা দেখতে পান। একটি কক্ষের মালামাল এলোমেলো ছিল। অন্য একটি কক্ষে তালা দেওয়া থাকায় সেটি খুলে দেখেন আলমারি, ওয়ারড্রপ ও শো-কেসের জিনিসপত্র তছনছ করা হয়েছে। এ সময় দেয়ালের একটি ভেন্টিলেটরও ভাঙা দেখতে পান।

পরে মোবাইল ফোনে স্ত্রীকে বিষয়টি জানালে দিলদার আক্তার জানান, আলমারিতে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৭০ হাজার টাকা রাখা ছিল। চোরের দল এসবের পাশাপাশি জমির দলিল এবং ছেলে ওমর সায়েম তুষারের শিক্ষাগত সনদও নিয়ে গেছে।

বেলাল উদ্দিন আরও বলেন, চোরেরা প্রথমে রান্নাঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। একটি কক্ষে তালা থাকায় বাইরে থেকে ভেন্টিলেটর ভেঙে ওই কক্ষে ঢুকে। বাড়িতে কেউ না থাকার সুযোগেই এ চুরির ঘটনা ঘটেছে।

শিক্ষক ওমর সায়েম তুষার বলেন, আমার মা চিকিৎসার জন্য চট্টগ্রামে ছিলেন এবং আমিও তাঁর সঙ্গে ছিলাম। বাবা ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার সুযোগে বাড়িতে চুরি হয়েছে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি আমার শিক্ষাগত সনদ এবং জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ায় আমরা খুবই দুশ্চিন্তায় আছি। বিশেষ করে শিক্ষাগত সনদ ও জমির দলিলগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া মালামাল ও কাগজপত্র উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তিনি অনুরোধ জানান

স্থানীয়রা জানান, বেলাল উদ্দিন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর স্ত্রী দিলদার আক্তার পেকুয়া পৌরসভার পশ্চিমজোন মহিলা দলের সহসভাপতি। তাঁদের ছেলে ওমর সায়েম তুষারও শিক্ষক এবং সম্প্রতি বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

দিনদুপুরে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং চুরি যাওয়া মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধারের দাবি জানিয়েছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “বিষয়টি আমাকে কেউ অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি”।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা

পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০৭:০০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬