ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে। আগুনে ঘরের বারান্দায় থাকা থাকা চারটি গরু পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে একজন দগ্ধ হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকার বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আবু জাফরের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে নগদ টাকাসহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি। এঘটনায় দগ্ধ আবু বকর (১৮) আবু জাফরের ছেলে বলে জানাগেছে।

স্থানীয়সুত্রে জানাগেছে, সকাল ১১টার দিকে আবু জাফরের বাড়িতে আগুন লাগে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে বসতবাড়ি সম্পুর্ন পুড়ে গেছে এবং বাড়ির বারান্দায় থাকায় চারটি গরু আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানাগেছে, আগুনের তীব্রতা ছিল ভয়াবহ। স্থানীয় লোকজন আগুন নিভানোর প্রাণপন চেষ্টা চালায়। তবে আগুনের ভয়াবহতায় সবকিছু চোখের সামনে পুড়ে শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে।

আবু জাফরের স্ত্রী জুবাইদা বেগম বলেন, হঠাৎ বাড়িতে আগুন দেখতে পাই। দাউ দাউ করে জ্বলছে বাড়ি। আগুন লাগার আগে আমি পুকুরে গোসল করতে যাই। আগুনে নগদ সাড়ে ১ লাখ ৮০ হাজার টাকা, চারটি গরু যার আনুমানিক মুল্য সাড়ে ৩ লাখ টাকা, ধান ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম বলেন, আগুনে পুড়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় : ০৩:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬