ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ৭৩ জন বাংলাদেশী জেলে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশে ফিরেছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) টেকনাফের নাফ নদী সীমান্ত তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

​২০২৫ সালের বিভিন্ন সময়ে জীবিকার তাগিদে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েন এই জেলেরা। সে সময় আরাকান আর্মি তাদের আটক করে নিজেদের নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে বন্দি করে রাখে। দীর্ঘ সময় পর বাংলাদেশ ও মিয়ানমারের সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সফল আলোচনা ও সমন্বিত প্রচেষ্টার ফলে তাদের মুক্তি নিশ্চিত হলো।

​কক্সবাজার অঞ্চলের নিরাপত্তা বাহিনীর নিরলস মধ্যস্থতায় এই জেলেরা মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

সোমবার প্রথম ধাপে মোট ৭৩ জনকে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ইতিমধ্যে তাদের পরিচয় যাচাই-বাছাই করা হয়েছে। স্বজনদের কাছে ফিরে আসার এই সংবাদে জেলে পল্লীগুলোতে বইছে আনন্দের জোয়ার।

রমজান মাস শুরুর আগে মুক্তি পাওয়ায় জেলেদের পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখনো যারা ওপারে আটক রয়েছেন, তাদেরও দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনতে কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নাফ নদীতে আটক ৭৩ বাংলাদেশী জেলের মুক্তি ও হস্তান্তর

আপডেট সময় : ০৫:০০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬