ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি

দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার সদর উপজেলায় যাত্রীবাহী নৌকায় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি বন্দুক (এলজি) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার চৌফলদণ্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার এসআই সাগর দে, এসআই জয়নাল আবেদীন, এএসআই জয়দেব বড়ুয়া, এএসআই দীপন দেবনাথ, এএসআই আনোয়ারসহ এক দল পুলিশ চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালান। দুপুর আড়াইটার দিকে চৌফলদণ্ডী ব্রিজের পাশের জেটিঘাটে বিভিন্ন এলাকা থেকে নৌকায় আসা যাত্রীদের তল্লাশি শুরু হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে মহেশখালী ১ নম্বর ঘাট থেকে আসা একটি ড্রাম বোটের যাত্রীদের তল্লাশিকালে মোহাম্মদ ওমর ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ওমর ফারুকের বাড়ি বালুখালী ক্যাম্প-৮ এলাকায়। তিনি বর্তমানে উখিয়ার মরাগাছতলা রোহিঙ্গা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, তল্লাশিকালে ফারুকের কোমরে বিশেষ কায়দায় গুঁজে রাখা অবস্থায় দুইটি দেশীয় তৈরি এলজি ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ

দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০৮:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬