ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত রামু সহিংসতার ১৪ বছর: বিচারের দীর্ঘসূত্রতায় বাড়ছে হতাশা রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

ছাত্রদলের উদ্যোগে পেকুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

  • রেজাউল করিম:
  • আপডেট সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 434

কক্সবাজারের পেকুয়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে পেকুয়া উপজেলা ছাত্রদল।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী নাঈমুর রহমান হৃদয়ের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়৷

এসময় পেকুয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ১২০জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, ক্রেস্ট প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।

নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে এবং আহসান হাবীব ও হিরণ সরওয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব সাফওয়ানুল করিম, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমসহ অন্যান্যরা।

ছাত্রদল নেতা নাঈমুর রহমান হৃদয় বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে, পেকুয়া উপজেলা ছাত্রদল গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হয়ে সাধারণ শিক্ষার্থীদের সবসময় পাশে থাকবে৷ আমরা এই সংবর্ধনার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানো এবং ভালো ফলাফল করার প্রতিযোগিতা তৈরির চেষ্টা করছি। এবং আগামীতে পেকুয়া উপজেলা ছাত্রদল হবে মেধাবী, প্রজ্ঞাবান এবং সাধারণ শিক্ষার্থীদের সংগঠন।

এসময় পেকুয়া উপজেলা বিএনপির সহসভাপতি ডাক্তার বেলাল হায়দার, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুদ্দিন,পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসহাব উদ্দিন, সাবেক ছাত্রদল নেতা আবু হানিফ, আব্দুল আলিম, আবুল কাশেম নূরী, মো জয়নাল,মো.তায়েফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ৩ নম্বর সংকেত

ছাত্রদলের উদ্যোগে পেকুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

আপডেট সময় : ০৬:৫৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫