ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি পেকুয়ায় শত কোটি টাকার সরকারি খাসজমি উদ্ধারে তৎপরতা: ১ একর ৪০ শতক জমিতে লাল পতাকা টেকনাফে বিজিবির উপর হামলার ঘটনায় আটক ৩ কোটবাজারের তোফায়েল মিয়া মারা গেছেন : জানাজা পালং হাইস্কুল মাঠে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতির নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত- সাংবাদিক আহমদ গিয়াসের নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা শাহিন সরওয়ার কাজল গ্রেফতার

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজারের পথে

কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন।

রবিবার দুপুর ২ টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরন করেন। তার বয়স হয়েছিলো ৪৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আবু তাহেরের বড় ছেলে মো: সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেল জানান, আবু তাহেরের মরদেহ নিয়ে তারা কক্সবাজারের পথে রওয়ানা হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) রাত ১০ টার কিছু পর কক্সবাজার শহরের কলাতলীতে এন.আলমের মালিকানাধীন এলপিজি স্টেশন থেকে লিকেজ হওয়া গ্যাস থেকে ধরে যাওয়া আগুনে দগ্ধ হয় আবু তাহেরসহ ১০ জন। তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আবু তাহেরসহ ৬ জন কে বুধবার রাতেই চমেকে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার সেই ৬ জন থেকে আবু তাহেরসগ তিন জনকে চমেকের আইসিইউতে স্থানান্তর করা হয়। তারপরও অবস্থায় উন্নতি না হওয়ায় শুক্রবার চমেক থেকে আবু তাহেরকে ঢাকার জাতীয় বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আবু তাহেরের শ্বাসনালীসহ শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

নিহত আবু তাহের পেশায় একজন সিএনজি চালক।আগুনে দগ্ধ হওয়ার মাত্র দুইদিন আগে টেকনাফের কাটাবনিয়ার নিজ বাড়ি থেকে কলাতলীর বড়ছড়া ঝরঝরি কুয়া এলাকার শ্বশুরবাড়িতে স্বপরিবারে এসে বসবাস শুরু করেন।

আবু তাহেরের ভাগ্নে আবু বক্কর বাবু জানান, তিনি গ্যাস লিকেজ হওয়ার খবর পেয়ে দেখতে গিয়েছিলেন। হঠাৎ জ্বলে ওঠা আগুনে তিনি দগ্ধ হন। আর ৪ দিনের মাথায় তিনি চলে গেলেন না ফেরার দেশে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা

গ্যাস পাম্পের আগুনে দগ্ধ আবু তাহের মারা গেছেন, মরদেহ কক্সবাজারের পথে

আপডেট সময় : ০৫:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬