ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ

গ্যাসের জন্যে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা বাস,নিহত খুরুশকুলের মুজিব

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 1228

গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে প্রাণ হারায় একজন। আহত হয়েছে ৪ জন।

সোমবার দিবাগত রাত ১ টার সময় কক্সবাজার সদর উপজেলা পরিষদের সামনে আশরাফ আলী পেট্রোল পাম্পে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতে মোহাম্মদ মুজিব (৩৮) একজন নোহা চালক।সে খুরুশকুল ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে আসা বেপরোয়া গতির একটি মারছা বাসের ধাক্কায় সদর উপজেলা গেইটে আশরাফ আলী পেট্রোল পাম্পে গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ী দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক্স নোহা চালক মোহাম্মদ মুজিব নিহত হন।

এ ঘটনায় গুরুতর আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নিহতের ছোট ভাই একরাম জানান, মোহাম্মদ মুজিব দৈনন্দিন কাজ শেষে গ্যাস নেওয়ার জন্য গাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির বাসটি এসে ধাক্কা দেয়।সে এক্স নোহার চালক ছিলেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারচালক আহত শাহেদ বলেন, উপজেলা গেইট এলাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে রেখে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলাম। চট্টগ্রাম থেকে আসা বাসটি আমাদের ওপর তুলে দেয়। যে ব্যক্তি মারা গেছেন, তিনি আমার পেছনে ছিলেন।

ঘটনার পর মারছা বাসটি টার্মিনাল এলাকায় রেখে ড্রাইভার পালিয়ে যায়। পুলিশ বাসটি ও ক্ষতিগ্রস্ত গাড়িগুলো জব্দ করেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, মারছা বাসের চালকের নাম কফিল, তিনি চকরিয়া উপজেলার বাসিন্দা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গ্যাসের জন্যে দাঁড়িয়ে থাকা গাড়ীর উপর তুলে দিলো মারছা বাস,নিহত খুরুশকুলের মুজিব

আপডেট সময় : ০৬:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬