ঢাকা ০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ ১২ কেজি এলপিজির দাম ২৫০০ টাকা! কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ

​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক

কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক। আজ বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন।

বিসিএস শিক্ষা ক্যাডারের ১৮ তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক এর আগে কক্সবাজার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৯৯ সালে চট্টগ্রাম সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া প্রফেসর তারেক সরকারি সিটি কলেজ চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিনের শিক্ষকতা, গবেষণা এবং একাডেমিক কর্মকাণ্ডে তাঁর সুনাম রয়েছে।

তিনি চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল আলমের বড় ছেলে। তাঁর দুই ভাইয়ের মধ্যে ইখতিয়ার উদ্দিন মো. বায়জিদ জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর‑কক্সবাজারে উচ্চপদে কর্মরত এবং অপর ভাই মহিউদ্দিন মুহাম্মদ আরঙ্গজেব লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
অধ্যাপক রেজাউল করিম তারেক নিষ্ঠা এবং দূরদর্শী নেতৃত্বে কক্সবাজার সরকারি মহিলা কলেজকে ভবিষ্যতে আরও উন্নত ও অগ্রসরমুখী করে তুলবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​কক্সবাজার সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন অধ্যাপক তারেক

আপডেট সময় : ০৬:০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬