ঢাকা ১১:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

উখিয়ায় র‌্যাবের ঝটিকা অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোহাম্মদ রফিককে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া থানাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়। গ্রেফতারকৃত রফিক ওই ক্যাম্পের ডি/১৪ ব্লকের বাসিন্দা মজির আহম্মদের ছেলে।

​র‌্যাব সূত্রে জানা গেছে, ২০১৮ সালের একটি মাদক মামলায় আদালত মোহাম্মদ রফিককে ০৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই এই রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্পের ভেতরে বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

​গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকায় এই ঝটিকা অভিযানটি পরিচালনা করে। অত্যন্ত সতর্কতার সাথে চালানো এই অভিযানে পলাতক আসামিকে পাকড়াও করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে উখিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাবেক এডিসি আশরাফুল আফসারের স্মরণসভা ও দোয়া মাহফিল

উখিয়ায় র‌্যাবের ঝটিকা অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬