ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী তুমব্রু সীমান্তে তিনটি ব্যাগে মিলল ৪ লাখ বার্মিজ ইয়াবা দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯

কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সরকারি জমিতে গড়ে উঠা শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

রোববার (৪ অক্টোবার) বিকেল ৫ টার দিকে দুই ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম এর নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান।

তবে ভুক্তভোগীদের দাবি, পূর্ব কোন ঘোষণা ছাড়াই প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জীবন-জীবিকা নিয়ে সংকটের মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত অনেকে সব হারিয়ে সর্বশান্ত হয়েছেন।

অভিযান শেষ জেলা প্রশাসনের নির্বাহী মেজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম সাংবাদিকদের বলেন, দোকানে মালামাল থাকায় মানবিক কারণে তাদেরকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। পরবর্তীতে মালামাল সহ স্থাপনা না সরোনোর কারণে এই অভিযান চালানো হয়।

এসময় তিনি আরো বলেন, পর্যটক ও স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমানো এবং সরকারি রাস্তা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা অপসারণের জন্য এই অভিযান চলমান থাকবে। শুধু সুগন্ধা পয়েন্ট নয়, সমুদ্র সৈকত সহ শহরের যে কোন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।

পাশাপাশি সরকারি জমি দখলে তৎপর সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা

কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৮:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬