ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু পেকুয়ায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসান হত্যা-পুলিশ : আরো ২ ঘাতক আটক জলদস্যু প্রতিরোধে বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের অভিযান জোরদার ভোক্তা-অধিকারের অভিযান: চকরিয়ায় ৬ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা টেকনাফে জাল কাগজপত্রে ভোটার হওয়ার আবেদন, যুবকের ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ একজন আদর্শ শিক্ষক কেমন হওয়া উচিত? ছোলামুড়ি বিক্রির আড়ালে মাদক কারবার, ইয়াবাসহ আটক করলো পুলিশ কবি অমিত চৌধুরীর নাগরিক শোক সভা ৩১ অক্টোবর থানচিতে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ লামায় ১৩ ইটভাটাকে ২৯ লাখ টাকা জরিমানা টেকনাফে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কউক’র উদ্যোগে বিশ্ব বসতি দিবস উদযাপন- কক্সবাজারের মাস্টার প্ল্যান চুড়ান্ত হচ্ছে রাখাইনে রোহিঙ্গাদের জমিতে বন্দিশিবির ও সামরিক ঘাঁটি বানাচ্ছে আরাকান আর্মি

টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

টেকনাফে দুটি পৃথক অভিযানে ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এআরবি-১৫। সোমবার (০৫ অক্টোবর) ভোররাত ও সকালে এ দুটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ​গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. ইদ্রিস (৪০), এবং বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সুলতান আহমদের ছেলে মো. রিয়াজ (২৩) ও নুরুল আলমের ছেলে আতাউর রহমান (২৪)।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে সিপিসি-১ টেকনাফ ক্যাম্প ও বিজিবির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের দক্ষিণ জালিয়াপাড়ার ৪ নম্বর ব্রিজের সুইচ গেট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিসকে গ্রেফতার করা হয়।

​পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আরেকটি দল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ২ লক্ষ পিস ইয়াবাসহ মো. রিয়াজ ও আতাউর রহমানকে গ্রেফতার করে।

​এসআরবি -১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান এনে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল একটি চক্র। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু

টেকনাফে এসআরবির অভিযান ৫ লক্ষ ৯০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬