ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ২ হাজার ৮৮২ জন ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর) কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতির নিয়ে তৈরি করা প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য মতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত কক্সবাজার জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৩৩ জন। যেখানে রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৮২ জন। রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্তের মধ্যে ১০ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান বিভাগের তথ্য মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ১০ জনের মধ্যে ৪ জন বয়স্ক নারী ও পুরুষ এবং ৬ জন শিশু রয়েছে।

প্রতিবেদনটির সর্বশেষ হিসাবে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় কক্সবাজারে নতুন করে ১ রোহিঙ্গা সহ ৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুর প্রকোপ : ৯ মাসে আক্রান্ত ২ হাজার ৮৮২ জন, ১০ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:০২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬