চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান হত্যার ঘটনায় আরও ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এতে করে উক্ত হত্যা কান্ডের রহস্য উদঘাটন হয়েছে।
পরকীয়া ও অর্থ লেনদেনের বিরোধে চকরিয়ার ছাত্রদল নেতা জিসানকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে চকরিয়া সদর সার্কেল মো. আবদুল আজিজ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পুলিশ সুপার বলেন- চাঞ্চল্যকর ছাত্রদল নেতা জিসানকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনা রহস্য উদঘাটন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে চকরিয়া সদর সার্কেল মো. আবদুল আজিজ জানান, গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাতে কাকারা ইউনিয়নের মাইজ কাকারা এলাকা হতে জিসানকে সাদা/সিলভার রঙের নোহা গাড়িতে করে অপহরণ করা হয়। পরবর্তী পুলিশ খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় তার মরদেহ উদ্ধার করেন। বিভিন্ন তথ্য-প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রথমে আনোয়ার হোসেন প্রকাশ কালু ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত জিসাত মিয়া প্রকাশ শওকত ড্রাইভারকে (২৯) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিলভার রঙের নোহা গাড়ি, রেজিঃ নং- চট্টমেট্রো-চ-১১-৫৯৬৯ জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের পরিকল্পনা ও কিলিং মিশনে অংশগ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, অর্থদাতা ও অন্যান্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িত সকল আসামিকে আইনের আওতায় আনতে চকরিয়া থানা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া: 






















